,

শান্তি আলোচনা বাতিল করায় যুক্তরাষ্ট্রকে তালেবানদের হুঁশিয়ারি

news-image

তালেবানের সঙ্গে কথিত শান্তি আলোচনা বাতিল করায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান ভিত্তিক এই জঙ্গি সংগঠনটি

রবিবার এক বিবৃতিতে তালেবান জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে এবং আফগানিস্তানে মার্কিন নাগরিকদের জান ও মাল আরো বেশি হুমকির মুখে পড়বে।

বিবৃতিতে আরো বলা হয়, শান্তি আলোচনা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে আমেরিকা নিজের ‘অপরিপক্কতা ও অনভিজ্ঞতা’র প্রমাণ দিয়েছে। তালেবান তাদের বিবৃতিতে আরো জানিয়েছে, আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের চেয়ে কম কোনো কিছুতে তারা সন্তুষ্ট হবে না বরং সেরকম কিছু হলে তারা যুদ্ধ চালিয়ে যাবে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তালেবান নেতাদের সঙ্গে ক্যাম্প ডেভিডে প্রস্তাবিত বৈঠক বাতিল করার পাশাপাশি তালেবানের সঙ্গে কথিত শন্তি আলোচনা বাতিল করে দেন।

তিনি শনিবার রাতে ধারাবাহিক একগুচ্ছ টুইটার বার্তায় বলেন, ‘রবিবার ক্যাম্প ডেভিডে তালেবান নেতাদের সঙ্গে আমার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সে বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

ট্রাম্প আরও লিখেছেন, কাবুলে সম্প্রতি তালেবানের বোমা হামলায় একজন মার্কিন সেনার নিহত হওয়ায় তিনি তালেবানের সঙ্গে আমেরিকার আলোচনা স্থগিত রাখারও নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর