,

আল্লাহর ৯৯ নাম খচিত আল্লাহু চত্বরের উদ্বোধন

news-image

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন আল্লাহু চত্বরের উদ্বোধন করা হয়েছে।  শনিবার সন্ধ্যায় উপজেলা বাসস্ট্যান্ডের তিন রাস্তার মোড়ে মহান আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্যটির উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ হারুন।

উদ্বোধনের পূর্বে উপজেলা সদরের বালুর মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লা কাশেমুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদ, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ম. রুহুল আমিন, হানিফ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম, বাঙ্গরা বাজার থানার ওসি মিজানুর রহমান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন, ভিপি জাকির হোসেন, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, সদর ইউপি সদস্য আক্তার হোসেন, উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. রুহুল আমিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা