,

আমেরিকায় পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা ‘সুপারস্টার’, খুবই মেধাবী: মার্কিন রাষ্ট্রদূত

news-image

‘আমি বার বার বলতে চাই, যেসব বাংলাদেশি শিক্ষার্থী আমেরিকায় পড়তে গিয়েছে তারা সবাই সুপারস্টার। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীরা খুবই মেধাবী ও ভালো।’ বুধবার দুপুরে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘আমেরিকান কর্নার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমেরিকান কর্নার বাংলাদেশের সিভিল সোসাইটির সঙ্গে আমেরিকার ডেমোক্রেসি শেয়ার করে। পুরো বিশ্বে চার হাজার আমেরিকান কর্নার রয়েছে। বাংলাদেশেও রয়েছে আমেরিকান অ্যাম্বেসি কর্নার, অনলাইন গবেষণা।’

মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, ‘যদি কোনো শিক্ষার্থী চায় আমেরিকায় স্টাডি করতে, তাহলে সে এখানে এসে জানতে পারবে আমেরিকার অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার প্রসেসগুলো। একাডেমিক সিরিয়াসনেস যারা আমেরিকান সব কলেজেই এপ্লাই করতে পারে। তারা একাডেমিক এবং সোশাল স্টার। ২০১৮ সালে ৭ হাজার ৪৯৬ জন বাংলাদেশি শিক্ষার্থী আমেরিকায় উচ্চ শিক্ষার জন্য গিয়েছে।’

তিনি বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আমেরিকান কর্নার রয়েছে। শিক্ষানগরী এবং ঐতিহ্যবাহী রাজশাহীতেও এটি চালু হলো। এর মাধ্যমে রাজশাহীর শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের শিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্য খুব সহজে পাবে। শিক্ষা এবং ক্যারিয়ারের জন্য এ কর্নার শিক্ষার্থীদের জন্য বেশ কার্যকর হবে। এটি সব শ্রেণি পেশার মানুষেরই কাজে লাগবে। কীভাবে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যাওয়া যেতে পারে, তা এখান থেকে জানা যাবে।’

তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীরা খুবই মেধাবী ও ভালো। এ কারণে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বেশি পরিমাণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে আসছে। আগামীতে এ ধারা আরো বৃদ্ধি করা হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর