,

পাকিস্তানকে বাদ দিয়ে নতুন দক্ষিণ এশীয় জোট গড়তে চায় ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানকে বাদ দিয়ে নতুন দক্ষিণ এশীয় অর্থনৈতিক জোট গঠনের উদ্যোগ নিচ্ছে ভারত। আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিচ্ছে দিল্লি।

রবিবার টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে। প্রস্তাবিত এই অর্থনৈতিক জোটের নাম হবে সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন বা সাসেক। সাব-রিজিওনাল জোটের সদস্য রাষ্ট্র মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ ও ভারতের অর্থমন্ত্রীরা নয়াদিল্লিতে প্রথমবারের মতো বৈঠকে বসবেন। জোটটির নীতি ও কৌশল নির্ধারণ করতে আগামী বসন্তে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০১১ সালে সাসেক গঠনের উদ্যোগ নেওয়া হয়। ওই সময় বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল উপ-আঞ্চলিক অর্থনৈতিক অগ্রগতির জন্য সহযোগিতা গভীর করতে সম্মত হয়। মালদ্বীপ ও শ্রীলঙ্কা ২০১৪ সালে অন্তর্ভুক্ত হয় আর ২০১৭ সালে মিয়ানমার এতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

২০১৭ সালে সাসেক অন্তর্ভুক্ত দেশগুলোর মন্ত্রীরা জোট গঠনের উদ্যোগ এগিয়ে নেওয়ার জন্য আলোচনা করেন। কিন্তু এরপর অগ্রগতি খুব সামান্য। কিন্তু এখন ভারতের উদ্যোগের কারণে আঞ্চলিক জোটটি স্পষ্ট রূপরেখা পাবে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিকবিরোধ চরমে পৌঁছানো এবং সার্কের ধীর অগ্রগতির কারণে ভারতীয় নীতি নির্ধারকরা বাংলাদেশ ও মিয়ানমারের মতো দ্রুত বর্ধনশীল দক্ষিণ এশীয় দেশগুলিকে সঙ্গে নিয়ে সামনে এগুনোর সিদ্ধান্ত নিয়েছেন।

এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও বলেন, ‘ভারত মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা ও মালদ্বীপ নিয়ে গঠিত এই জোট সাসেকের ব্যাপারে ভারত অত্যন্ত আগ্রহী। আঞ্চলিক একত্রীকরণ ও সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর