,

কাশ্মীরে আশুরার তাজিয়া মিছিলে ভারতের বাধা, ছররা গু’লি!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরে পবিত্র মুহাররম মাসের তাজিয়া মিছিলে বাধা দিয়েছে ভারতীয় বাহিনী। আশুরা উপলক্ষে বের করা একটি মিছিলে চালানো ছররা গু’লিতে কয়েকজন আ’হত হওয়ারও খবর এসেছে।

কাশ্মীরি মিডিয়া সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন উর্দূ জানায়, ভূ-স্বর্গ খ্যাত উপত্যকাটির স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিলের ৩৫ দিন পরও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন স্থায়ী বাসিন্দারা। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

১০ মুহাররম আশুরা নিয়ে এমন অনিশ্চিত পরিস্থিতির মধ্যেও শ্রীনগরে ছোটআকারে একটি তাজিয়া মিছিল বের হলে তা ছত্রভঙ্গ করে দেয় ভারতীয় বাহিনী। এসময় মুসল্লিদের ওপর টিয়ারশেলের পাশাপাশি পেলেট গান বা ছররা গু’লিও ছোড়ে তারা। এতে তাজিয়া মিছিলে অংশ নেয়া বেশ কয়েকজন আ’হত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে অবরুদ্ধ জম্মু-কাশ্মীরে গত এক মাসে পেলেট গান বা ছররা গু’লিতে ৩৬ জন আ’হত হওয়ার খবর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে স্বীকার করা হয়েছিল। ছররা গু’লি লেগে চারজন অন্ধ হয়েছেন বলেও জানিয়েছে জম্মু-কাশ্মীর কর্তৃপক্ষের গভর্নর সত্যপাল মালিক।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ভারত সরকারকে অবিলম্বে পেলেট গান (ছররা গু’লি) ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর