,

সামরিক শাষক থেকে ‘সফল রাষ্ট্র নায়কের’ স্বীকৃতি এরশাদের

news-image

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে ‘সফল রাষ্ট্রনায়ক’ হিসেবে উল্লেখ করে জাতীয় সংসদে আনা শোক প্রস্তাব গৃহীত হয়েছে। রোববার একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোকপ্রস্তাব সংসদে উত্থাপন করেন।

শোক প্রস্তাবে বলা হয়েছে, এই সংসদ প্রস্তাব করছে যে, ‘হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়ক এবং নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারাল। এ সংসদ তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ, বিদেহী রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে।’

শোক প্রস্তাবটি উত্থাপনের পর তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। শুরুতেই বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্ন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি প্রমুখ।

হুসেইন মুহম্মদ এরশাদের শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্যরাও। বক্তব্যে তারা এরশাদের ভালো কাজগুলোর পাশাপাশি সমালোচনাও করেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, তার নিজের নির্বাচনী এলাকা রংপুরে মেডিকলে কলেজ হাসপাতালের ব্যাপারে সব সময় আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করতেন। একটি ছোট্ট জেলার জন্য তার যে মমত্ববোধ দেখেছি, বিশেষ করে রংপুরের জন্য ওই সময়ের জন্য মনে করি। একজন রাষ্ট্রপতি কিভাবে নিজের এলাকার জন্য এভাবে দরদ দেখায়?’

তিনি বলেন, এরশাদ জাতির জনককে শ্রদ্ধা করতেন। বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় বার বার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখতেন। সবচেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক হলো এরশাদ ক্ষমতায় থাকতে জিয়াউর রহমানের পদ অনুসরণ করে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় দিয়েছেন। এমনকি তিনি তথাকথিত প্রেসিডেন্ট নির্বাচনে কর্নেল ফারুকের মত ঘৃণিত খুনিকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করেছিলেন। এটা অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক এটা আমি ভুলে যেতে চাই, আজকের দিনে স্মরণ করতে চাই না। কিন্তু এ কথাগুলো বলছি এ কারণে যে, রেকর্ডে থাকবে।

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু শোকপ্রস্তাবের আলোচনায় মাত্র ১৭ সেকেন্ড সময় ব্যয় করেছেন। আমু বলেন, সংসদে বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুজনিত কারণে শোক প্রস্তাবের ওপর আলোচনা চলছে। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি। দোসে-গুণে মানুষ সেগুলো আজকে আলোচনা না করাই ভালো। আমি তার আত্মার শান্তি কামনা করি- এই কথা বলেই তার বক্তব্য শেষ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর