,

লিভার প্রতিস্থাপনে সুস্থ হওয়ার পর ডেঙ্গুতে মা’রা গেলেন সেই যুবক

news-image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে লিভার প্রতিস্থাপনকারী সেই সিরাজুল ইসলাম (২০) মা’রা গেছেন। পবিত্র ঈদুল আজহার সময়ই বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিএসএমএমইউ উপাচার্য় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া রোববার সাংবাদিকদের সিরাজুলের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

১৩ আগষ্ট বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের দাবি, লিভার প্রতিস্থাপনকারী ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।গত ২৪ জুন বিএসএমএমইউ’র হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খানের নেতৃত্বে প্রথমবারের মতো লিভার প্রতিস্থাপনে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

লিভার সিরোসিসে আক্রান্ত ২০ বছরের যুবক সিরাজুলের দেহে হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগে এ সফল অস্ত্রোপচার করা হয়।

লিভার প্রতিস্থাপনের পর সুস্থ হয়ে সিরাজুল ইসলাম নামের ওই রোগী গ্রামের বাড়ি চলে যান। সেখানে অবস্থানকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঈদুল আজহার সময় বিএসএমএমইউতে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ওই রোগীর মৃত্যু হয়।

চিকিৎসকরা বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। মায়ের দান করা লিভারের একাংশ অস্ত্রোপচারের মাধ্যমে সফল প্রতিস্থাপনের মাধ্যমে ছেলেটি প্রায় সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হলো। লিভার প্রতিস্থাপনে সহযোগিতা করেন ভারতের খ্যাতনামা লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ড. বালাচন্দ্র মেনন ও তার চিকিৎসকদল।

২৪ জুন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অস্ত্রোপচার করা হয়। রোগীকে প্রথমে অ্যানেসথেসিয়া দিয়ে অজ্ঞান করা হয়। মোট ৬০ জনের টিম ঐতিহাসিক অস্ত্রোপচারে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা