,

ছাত্রীকে মারধর করে ন’গ্ন ছবি তুললেন প্রধান শিক্ষক

news-image

জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে নির্যাতন করে ন’গ্ন ছবি তোলার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক মো. মন্তাজ আলীকে গ্রেফতার করে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাতে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর ফুফু।

মামলায় উল্লেখ করা হয়েছে, ২০ জুলাই ওই ছাত্রীকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফি প্রদানে বিলম্বের কারণ জানতে চেয়ে অফিস কক্ষে ডেকে নেন প্রধান শিক্ষক মন্তাজ আলী। এ সময় প্রধান শিক্ষক অফিসের দরজা বন্ধ করে বেত দিয়ে এলোপাতাড়ি মারপিট করলে ছাত্রীর পিঠে ও হাতের বিভিন্ন স্থান ফুলে যায়।

ঘটনার তিনদিন পর বুধবার স্কুলছাত্রীর পিঠের জখম দেখার কথা বলে পরনের জামা খুলে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লী’লতাহানি করেন প্রধান শিক্ষক। সেই সঙ্গে মোবাইলে কয়েকটি আপত্তিকর ছবি তুলে রাখেন তিনি। এসব কথা কাউকে না বলার হুমকি দিয়ে প্রধান শিক্ষক বলেন, কাউকে কিছু বললে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়া হবে। পরে বিষয়টি জেনে থানায় মামলা করে ছাত্রীর পরিবার।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. আইয়ুর উদ্দিন বলেন, একজন সহকারী শিক্ষা অফিসারকে দিয়ে ঘটনার তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় প্রধান শিক্ষককে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা