,

বিয়ের আগেই মা হয়েছিলেন রাবিনা, এবার হচ্ছেন নানি

news-image

বিনোদন ডেস্কঃ নব্বই দশকে বলিউডের সেনসেশন ছিলেন তিনি ৷ নাচে-অভিনয়ে মাতোয়ারা করে রেখেছিলেন তিনি দর্শকদের। তিনি ‘মাস্ত মাস্ত গার্ল’ রাবিনা ট্যান্ডন। ব্যক্তি জীবনে বিয়ে করেছেন ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাডানিকে। সেই সংসারে আজ দুই সন্তানের জননী রাবিনা। এদিকে খবর প্রকাশ হচ্ছে শিগগিরই নাকি নানি হতে চলেছেন রাবিনা! বিয়েই করেছেন তিনি ২০০৪ সালে। সে হিসেব করে হয়তো যে কেউ তার নানি হতে যাওয়ার খবর শুনে অবাক হয়ে যাবেন।

তবে ঘটনা হলো বিয়ের আগেই মা হয়েছিলেন রাবিনা। ২১ বছর বয়সে দত্তক নিয়েছিলেন দুই কন্যা পূজা আর ছায়াকে। ১৯৯৫ সালে দত্তক নেয়ার সময় পূজার বয়স ছিল ১১ আর ছায়ার বয়স ৪। সেই ছায়াই এখন মা হতে চলেছেন। ছায়ার মাতৃত্বকালীন ছবিও এসেছে সোশাল মিডিয়ায়।

অধীর আগ্রহে নানি হওয়ার জন্য অপেক্ষা করছেন শাহরুখের সঙ্গে অভিনয় করা ‘বাদশাহ’খ্যাত এই নায়িকা। এর আগে বড় মেয়ে পূজাও সন্তান জন্ম দিয়েছেন। তাই নানি হওয়ার অভিজ্ঞতাটি নতুন নয় রাবিনার জন্য। তবুও মেজো মেয়ের বাড়িতে নতুন অতিথি আসছে। খুশিতে আটখান হয়ে আছেন নায়িকা।

আরও জানা গেল, পূজা ও ছায়াকে দত্তক নেয়ার আগে একটি পুত্রসন্তানও দত্তক নিয়েছিলেন রাবিনা। সেই ছেলে এখন দক্ষিণ আফ্রিকায় থাকেন। ২০০৪ সালে ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাডানিকে বিয়ে করার পর রাবিনা জন্ম দেন দুই সন্তান। তারা হলো ১৪ বছরের মেয়ে রাশা ও ১২ বছরের ছেলে রণবীর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর