,

‘রোহিঙ্গা সমাবেশ ঘটিয়েছে পাকিস্তানপন্থি এনজিও’

news-image

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা শিবিরে কোনো এনজিও উস্কানিমূলক কর্মকাণ্ড করছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এরই মধ্যে পাকিস্তানপন্থি কয়েকটি এনজিও চিহ্নিত করা হয়েছে; যারা রোহিঙ্গাদের দোয়া মাহফিলের কথা বলে সমাবেশে রূপান্তর ঘটিয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সৌজন্যসাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব একথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে কাদের বলেন, রোহিঙ্গাদের ব্যাপারে কিছু কথা হয়েছে। আমাদের কনসার্ন যেটা- এনজিও নিয়ে যে কথাবার্তা হচ্ছে আমরা কী দৃষ্টিকোণ থেকে বলছি এবং কাদের নিয়ে বলছি। আমরা কীভাবে কোন এনজিও চিহ্নিত করছি, এসব নিয়ে কথা হয়েছে। তাদের কোনো অভিযোগ আছে বলে মনে করি না।

‘আমরা মনে করছি, আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে, আমরা খতিয়ে দেখছি। ইনফরমেশন সব ট্রু হবে এমন তো কথা নেই। ইনফরমেশনের মধ্যে কিছু প্রো-পাকিস্তানি এনজিও আছে তারা সমস্যা সৃষ্টি করছে, সহিংসতা করছে। ‘

ওবায়দুল কাদের বলেন, তারা (মার্কিন রাষ্ট্রদূত) বললো আমরা তো এই ইস্যুতে প্রথম থেকেই তোমাদের সঙ্গে আছি, বাংলাদেশ যে পজিটিভলি রেসপন্স করেছে, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বর্ডার উন্মুক্ত করে দিয়েছেন যে উদারতার সঙ্গে, এটা রেয়ার। অবশ্যই বাংলাদেশ প্রশংসার দাবিদার।

যুক্তরাষ্ট্র প্রত্যাবাসনে চাপ দেবে কিনা- এ বিষয়ে কাদের বলেন, সেটা আমরা বলছি। তাদের সঙ্গে চায়নার ট্রেডওয়্যার চলছে, মিয়ানমারকে হয়তো চাপ প্রয়োগ করবে। আমাদের প্রতিনিধিদল চায়না গেছে। চায়নার মতো বড় শক্তি মিয়ানমার তাদের বন্ধু দেশ, সেক্ষেত্রে মিয়ানমারের উপর চাপটা আরো বেশি করে প্রয়োগ করে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা