,

পুলিশকে গণপি’টুনি উত্তেজিত জনতার, ভিডিও দিলো সোশ্যাল মিডিয়ায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক- নিখোঁজ দুই কিশোরের মরদেহ নদীতে ভেসে ওঠার পরই পুলিশকে গণপি’টুনি দিয়েছে উত্তেজিত জনতা। এসময় মা’রধরে জ’খম হয়েছেন কয়েকজন পুলিশকর্মী। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ভারতের বিহারের মুজাফফ্‌রপুর জেলার ঔরাই থানা এলাকার মধুবনে। পরে মা’রধরের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন গ্রামবাসীরাই।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আলুথালু ইউনিফর্মে, র’ক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে মা’রমুখী গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করছেন এক পুলিশ অফিসার। তাঁকে ঘিরে বাঁশ হাতে দাঁড়িয়ে আছেন কয়েকজন। পাশ থেকে ক্রমাগত চলছে কটূক্তি।

এরপরই ফুটেজে দেখা যাচ্ছে বাঁশ, লাঠি হাতে গ্রামবাসীরা ওই অফিসারকে মা’রতে শুরু করছেন এবং কোনওমতে প্রাণ রক্ষা করতে তিনি পালাচ্ছেন। জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। সেই গুলি আন্দোলনকারীদের মধ্যে এক কিশোরের হাত ছুঁয়ে বেরিয়ে গেলে অবস্থা আরও গম্ভীর হয়ে ওঠে। খবর পেয়ে পাটনা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে যান এসএসপি, এসপি শহর, পূর্ব এসডিও এবং পূর্ব ডিএসপি।

ভারতীয় গণমাধ্যম জানায়, শুক্রবার সন্ধ্যায় যখন স্থানীয় বাসিন্দা অজয় ঠাকুরের ছেলে এবং ছোটেলাল সাহুর ছেলে দিলীপ কুমার বাইকে মধুবন-লখনদেই পুলে বেড়াতে গিয়েছিল। সেসময় সেখানে ভ্রমণরত এক মহিলা পুলিশে ফোন করে অভিযোগ করেন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছে দুই কিশোর।

পুলিশ গিয়ে মহিলাকে তাঁর বাড়িতে পৌঁছে দেয় এবং দুই কিশোরকে এক গ্রামবাসীর জিম্মায় রেখে, তাদের বাইক বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পর থেকেই নিখোঁজ হয়ে যায় কিশোররা।

শনিবার সন্ধ্যায় গ্রামের নদীতে তাদের দেহ ভেসে উঠতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীদের অভিযোগ, কিশোরদের অ’পহরণ করে খু’ন করা হয়েছে। কিন্তু ঘটনাস্থলে পুলিস পৌঁছে প্রাথমিক তদন্তে কিশোরদের মৃত্যু পানিতে ডুবে হয়েছে বলে জানাতেই বিক্ষোভ শুরু হয়। এসএসপি মনোজ কুমার জানিয়েছেন, শনিবারের ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিশোরদের দে’হ ম’য়নাতদন্তে পাঠানো হয়েছে। ম’য়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা