,

জামিন পেলেন ব্যারিস্টার মইনুল

news-image

মানহানির অভিযোগে এক নারী সাংবাদিকের দায়ের করা মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন চেয়ে হাইকোর্ট আবেদন করা হয়েছিল। তবে, এর আগেই সিএমএম কোর্টে অসুস্থতাজনিত কারণে পাঁচ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে তার মামা ও আইনজীবী খন্দকার মাহাববু হোসেন আবেদনটি করেন। কিন্তু এরই মধ্যে দুপুরে খবর আসে তার জামিন মঞ্জুর করেছেন বিচারিক আদালত।

গত বছরের ১৬ অক্টোবরের টকশোতে এক প্রশ্নের জবাবে সাংবাদিক মাসুদা ভাট্টি সম্বন্ধে কটুক্তির ঘটনায় সারাদেশে ব্যারিস্টার মইনুলের নামে একের পর এক মামলা দায়ের হতে থাকে। সারাদেশে তার নামে ২২টি মামলা দায়ের হয়।

তারই ধারাবাহিকতায় ওই বছরের ২১ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মাসুদা ভাট্টি। ২২ অক্টোবর আ স ম আব্দুর রবের উত্তরার বাসা থেকে মইনুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন।

এরপর গত ৩ সেপ্টেম্বর একই আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সেসময় শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর