,

চমক দিয়ে এবার আরেক ছেলেকে মন্ত্রী বানালেন সৌদি বাদশাহ

news-image

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষপদে পরিবর্তন এসেছে। বর্তমান জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহকে সরিয়ে রাজপুত্র প্রিন্স আবদুল আজিজ বিন সালমানকে নতুন মন্ত্রী ঘোষণা করেছেন সৌদি বাদশাহ। রোববার সকালে এক রাজকীয় ডিক্রির মাধ্যমে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ পরিবর্তনের ঘোষণা দেন। খবর আল-আরাবিয়ার।

নতুন এ পরিবর্তনের মাধ্যমে ক্ষমতাসীন আল সৌদ পরিবারের কোনো সদস্য এ প্রথম সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পেলেন। বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ হিসেবে মন্ত্রণালয়টি সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ।

নবনিযুক্ত জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান ১৯৮৫ সালে মাত্র ২০ বছর বয়সে তৎকালীন জ্বালানিমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত হন। ১৯৯৫ সালে তাকে তেল উপমন্ত্রী করা হয়। প্রায় এক দশক ধরে এ দায়িত্ব পালনের পর তাকে সহকারী তেলমন্ত্রী করা হয়। ২০১৭ সালে জ্বালানি প্রতিমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তিনি সহকারী তেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর