,

লিভার নষ্ট হওয়ার ৯ কারণ

news-image

মানুষের দেহের প্রধান অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে অন্যতম হলো লিভার। দেহের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় লিভারের সুস্থ থাকা অনেক জরুরী।কিন্তু কিছু বাজে অভ্যাসের কারণে মারাত্মক কিছু ক্ষতির সন্মুখীন হচ্ছে লিভার। এর ফলাফল অনুযায়ী লিভার ড্যামেজের মত মারাত্মক সমস্যায় ভুগতে দেখা যায় অনেককে।

লিভার নষ্ট হওয়ার কিছু কারণ:

১। দেরি করে ঘুমাতে যাওয়া এবং দেরি করে ঘুম থেকে উঠা দুটোই লিভার নষ্টের কারণ। এতে শারীরিক সাইকেলের সম্পূর্ন উল্টো ঘটে। তার মারাত্মক বাজে প্রভাব পড়ে লিভারের ওপরে।

২। অনেকে সকালে ঘুম থেকে উঠে প্রসাব আসলেও তা চেপে বসে থাকেন। এতে লিভারের ওপরে চাপ পড়ে এবং লিভার স্বাভাবিক কর্মক্ষমতা হারায়।

৩। অতিরিক্ত বেশি খাওয়া দাওয়া করা লিভারের পক্ষে ক্ষতিকর। অনেকে বার বার না খেয়ে এক বারে অনেক বেশি করে খেয়ে থাকেন। এতে হঠাৎ করে লিভারের ওপর চাপ বেশি পড়ে এবং লিভার ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে।

৪। সকালের খাবার না খাওয়া লিভারের পক্ষে ক্ষতিকর। অনেক সময় ধরে পেট খালি থাকার কারণে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের পাশাপাশি লিভারও খাদ্যের অভাবে তার কর্মক্ষমতা হারাতে থাকে। এতে অনেক সমস্যা হয়।

৫। অনেক বেশি ওষুধ খেলে লিভার নষ্ট হয়ে যায়। বিশেষ করে ব্যথানাশক ওষুধের জোরে লিভারের কর্মক্ষমতা হ্রাস পায়। এ ছাড়াও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় ক্ষতি হয় লিভারের। এতে করে লিভার ড্যামেজ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

৬। কেমিক্যাল সমৃদ্ধ যেকোন কিছু লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু আলসেমি আর মুখের স্বাদের জন্য অনেকেই প্রিজারভেটিভ খাবার ও চিনি খাওয়ার অভ্যাস গড়ে তুলেন। যা লিভার নষ্টের অন্যতম কারণ।

৭। খারাপ তেল ও অতিরিক্ত তৈলাক্ত খাবার লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারায়।

৮। অতিরিক্ত কাঁচা খাবার খাওয়া ও লিভারের জন্য ক্ষতিকর। আপনি যদি খুব বেশি কাঁচা ফলমূল বা সবজি খেতে থাকেন তাহলে হজমের জন্য অতিরিক্ত কাজ করতে হয় পরিপাকতন্ত্রকে। এর প্রভাব পড়ে লিভারের ওপর। তাই অতিরিক্ত কাঁচা খাবার খাওয়া ঠিক না।

৯। অতিরিক্ত পরিমানে মদ্যপান করা লিভার নষ্টের আর একটি কারণ। অ্যালকোহলের ক্ষতিকর উপাদান লিভারের অনেক ক্ষতি করে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর