বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীর ইস্যুতে উল্টো সুরে কথা বলছে চীন!

news-image

কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের উল্টো সুরেই কথা বলছে চীন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর সমস্যাকে আন্তর্জাতিক বিষয় করে তুলতে চাইলেও চীন মনে করে এটি একান্তই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। আলোচনার মাধ্যমে বিষয়টি তাদেরই মেটাতে হবে।

ভারত ও চীনের উন্নয়নের রূপরেখা বিষয়ে শান্তিনিকেতনে আন্তর্জাতিক সম্মেলনে আসা চীনের কূটনৈতিক বিশেষজ্ঞ কিয়ান ফেং সরকারের এই অবস্থান ব্যাখ্যা করে জানান, বেইজিং বরাবরই কাশ্মীর নিয়ে এই অবস্থান নিয়ে চলেছে। তিব্বত ও তাইওয়ানকে যেমন চীনের অভ্যন্তরীণ বিষয় বলে স্বীকার করে দিল্লি।

পাকিস্তানে ভারতের প্রাক্তন হাইকমিশনার টিসিএ রাঘবন জানান, দু’দেশের মধ্যে একটি ‘বোঝাপড়া’ বহুদিন ধরেই চলছে। সেটা হল, তিব্বত ও তাইওয়ানের সমস্যাকে চীনের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে ভারত। আর কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানকেও স্বীকৃতি দেয় চীন।

গত আগস্টের শুরুতে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি শাসিত ভারত সরকার। এরপর থেকে পাকিস্তান কাশ্মীরে ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলে নানা দাবি তোলে। পাকিস্তানের দাবি, কাশ্মীরে মুসলিমদের জাতিগত নিধন চালাতে ভারত বিশেষ মর্যাদা তুলে নিয়েছে। এছাড়া কাশ্মীর ইস্যু নিয়ে বর্তমানে ভারত পাকিস্তানের সম্পর্ক তলানিতে নেমেছে। তথ্যসূত্র:আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের