,

মৃত্যুর আগে মুরসির ছেলে যে আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন

news-image

আব্দুল্লাহ মুরসি। মিসরের সাবেক শহিদ প্রেসিডেন্ট ড. মুরসির ছেলে। গত ৪ সেপটেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ইনতেকাল করেছেন। পিতার মৃত্যুর ঠিক ৩ মাস পরে ছেলের মৃত্যুকে ঘিরে বিশ্বজুড়ে রয়েছে ব্যাপক মন্তব্য। তবে বিশ্লেষকদের ধারণা পিতার মৃত্যু শোকেই মারা গেছেন এ তরুণ।

মৃত্যুর আগে তার দেয়া এক আবেগঘন স্ট্যাটাস থেকেও বিশ্লেষকদের সে ধারণা কিছু প্রমাণ পাওয়া যায়। বাবা মুরসিকে উদ্দেশ্য করেই দিয়েছিলেন সে স্ট্যাটাস। আব্দুল্লাহ মুরসির সে লেখাটি প্রকাশ করে আল-জাজিরা। যা প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়।

আরবিতে লেখা স্ট্যাটাসটির অনুবাদ করলে অর্থ দাঁড়ায়- ‘আল্লাহর শপথ! হে আমার পিতা! আমার অন্তর সুস্থ হবে না, আমার ভাঙা হৃদয় জোড়া লাগবে না এবং আমার দুশ্চিন্তাও দূর হবে না; যতক্ষণ না আমি আপনার সঙ্গে আপনারই পথে মিলিত হই। (যদি আমার আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করেন) তাহলে এরপর আমার জীবনে দুনিয়ার আর কোনো আকর্ষণ ফিরে আসবে না।’

এ স্ট্যাটাসে ফুটে উঠেছে, বন্দি অবস্থায় পিতার মৃত্যু আব্দুল্লাহ মুরসি মেনে নিতে পারেননি। পিতার সঙ্গে পুত্রের মিলিত হওয়ার আকাঙ্ক্ষা ছিল তীব্র। আর বিশ্লেষকরাও ধারণা করছেন যে, পিতার শোকেই আব্দুল্লাহ মুরসি হৃদরোগে আক্রান্ত হয়ে ইনতেকাল করেছেন।

এ স্ট্যাটাসটি প্রকাশের পরপরই আবেগে আপ্লুত হয়ে পড়েন বিশ্বব্যাপী মুরসির দরদি মুসলিম উম্মাহ। সবাই শহিদ মুহাম্মাদ মুরসি ও আব্দুল্লাহ মুরসির জন্য দুঃখ প্রকাশ এবং জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছেন।

আল্লাহ তাআলা শহিদ মুরসি ও আব্দুল্লাহ মুরসিকে জান্নাতে উত্তম স্থান দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা