,

চাল সিদ্ধ না হওয়ায় ভেঙে গেল বিয়ে

news-image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামে খাবার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বিয়ে পণ্ড হয়ে গেছে। শুক্রবার উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামে পোলাওয়ের চাল সিদ্ধ হয়নি অজুহাতে দু’পক্ষের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার উপজেলার গুয়াগাছিয়া গ্রামের মৃত ফজল হকের ছেলে ইয়াছিন মিয়ার সঙ্গে পাশের বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। যথারীতি দুপুরে শতাধিক বরযাত্রী কনের বাড়িতে খাবার খাওয়ার সময় পোলাওয়ের চাল ঠিকমতো সিদ্ধ হয়নি, এমন অভিযোগ তুলে কনে পক্ষের সঙ্গে তর্কে জড়ান।

এ সময় বর পক্ষের কয়েকজন কনের বাড়ির লোজকজনের ওপর হামলা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ ঘটনায় বিয়ে পণ্ড হওয়াসহ বরকে গ্রাম্য সালিশে জরিমানা করা হয়।কনের বাবা জানান, এমন অসভ্য ঘরে তার মেয়ে বিয়ে দেবেন না।

গজারিয়া থানার এসআই রফিকুল ইসলাম জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কনে পক্ষ বিয়ের আনুষ্ঠানিকতা স্থগিত করেছে। উভয় পক্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে ঘটনার মীমাংসা করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর