,

স্ত্রীর ঘুমানোর জন্য ৬ ঘণ্টা বিমানে দাঁড়িয়ে স্বামী

news-image

আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রীর প্রতি ভালোবাসার নজির গড়লেন স্বামী। বিমানের ভেতরে স্ত্রী যেন আরাম করে ঘুমাতে পারেন সেজন্য প্রায় ছয় ঘণ্টা ধরে বিমানের মধ্যে দাঁড়িয়েই থাকলেন তিনি।সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট হতেই লোকজন কমেন্ট করতে শুরু করেছেন। ওই ছবিতে দেখা গেছে বিমানের সিটের মধ্যে ঘুমিয়ে আছেন এক নারী। আর তার পাশেই এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন।

অনেকেই স্ত্রীর জন্য স্বামীর এভাবে দাঁড়িয়ে থাকার ঘটনাকে ভালোবাসা হিসেবেই দেখলেও অনেকেই এটা ভালোভাবে নেননি। একজন লিখেছেন, যদি এটা ভালোবাসা হয় তবে আমি একাই থাকব।

অন্য একজন লিখেছেন, এটা ভালোবাসা না। তার স্ত্রী স্বার্থপর এবং তিনি খুবই দুর্বল একজন মানুষ। অনেকেই আবার এই দৃশ্যকে অনেকটা সিনেমার সঙ্গে তুলনা করে বলেছেন, এটা দেখতে টাইটানিকের রোজ এবং জ্যাকের অবস্থার মতো লাগছে।

আবার অনেকেই বলছেন, এই ঘটনা মিথ্যা। কারণ বিমানে ৫ মিনিটের জন্যও এভাবে দাঁড়িয়ে থাকা যায় না। সেখানে কাউকে ৬ ঘণ্টা কীভাবে দাঁড়িয়ে থাকতে দেয়া হলো?তবে যে যাই বলুক ছবিটি দেখে কিন্তু এটা প্রমাণ হচ্ছে যে, এই ব্যক্তি তার স্ত্রীকে খুব ভালোবাসেন। স্ত্রীর যেন কোনো অসুবিধা না হয় সেজন্য তিনি অল্প সময়ের জন্যও সিটে বসেননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর