,

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

news-image

চট্টগ্রামে যখন টেস্টের নবাগত আফগানিস্তানের সামনে নাকানি-চুবানি খাচ্ছে বাংলাদেশ দল, তখন স্কটল্যান্ডের ডানবি থেকে সুখবর দিল বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ফাইনালে থাইল্যান্ডকে হারিয়েছে তারা ৭০ রানের ব্যবধানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু ফাইনাল। এবার সেই শ্রেষ্ঠত্বও অর্জন করে নিলো বাংলাদশের মেয়েরা। থাইল্যান্ডকে ৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

এরপরের ব্যাটসম্যানরা ছিলেন কেবল আসা-যাওয়ার ভিড়ে। নিগার সুলতানা ৮, শায়লা শারমিন ৩, জাহানারা আলম ৩, ফাহিমা খাতুন আউট হন কোনো রান না করেই।শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ওপেনার সানজিদা ইসলাম। ৬০ বলে ৬টি বাউন্ডারি এবং ৩ ছক্কায় করেন ৭১ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের সাঁড়াসি আক্রমণের মুখে পড়ে থাই মেয়েরা। ১৭ রানেই হারিয়ে বসে ৪ উইকেট। প্রথম চারজন তো দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেনি। ওংপাকা লিয়াংপ্রাসাত করেন ১১ রান। শেষ দিকে রাতানাপুরন পাদুংগ্লাদ করেন ১৪ বলে অপরাজিত ১৫ রান।

বাংলাদেশের নাহিদা আক্তার এবং শায়লা শারমিন নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন সালমা খাতুন এবং খাদিজাতুল কুবরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর