মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উত্তম সময়

news-image

ইসলাম ডেস্ক-আল্লাহপাকের ইবাদত-বন্দেগির মধ্যে অন্যতম তাওবা ইসতেগফার করা। তাওবা ইসতেগফার অন্যতম ইবাদত হওয়ার কারণ হলো ইসতেগফারের কারণে গোনাহ মাফ হয়; বৃষ্টি বর্ষণ হয়; সন্তান ও সম্পদ দ্বারা উপকার পাওয়া যায়। সর্বপরি পরকালীন জীবনে চিরস্থায়ী জান্নাতের অধিকারী হওয়া যায়।

আল্লাহ তাআলা সুরা নুহ-এ মানুষকে লক্ষ্য করে বলেন, ‘আর (নুহকে) বলছি, তোমাদের রবের কাছে ক্ষমা চাও; নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষন করবেন। আর তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য দেবেন বাগ-বাগিচা তথা জান্নাত এবং তোমাদের জন্য তৈরি করবেন নদী-নালা। (সুরা নুহ : আয়াত ১০-১২)

মানুষ ভুল-ত্রুটিমুক্ত নয়। যে কোনো কাজেই ভুল-ত্রুটি হওয়া স্বাভাবিক। কাজেই সব সময় ভুল-ত্রুটি থেকে ক্ষমা প্রার্থনা করাই উত্তম। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ‘তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে ধাবমান হও; যার প্রশস্ততা আকাশমণ্ডলী ও পৃথিবীর ন্যায়। যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকি তথা আল্লাহ ভিরুদের জন্য। যারা সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করে এবং যারা রাগ সংবরণকারী আর মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ নেককারদেরকে ভালবাসেন। (সুরা আল-ইমরান : আয়াত ১৩৩-১৩৪)

আল্লাহ তাআলা সব-নবি রাসুল ও তাঁদের অনুসারিদেরকে ইসতেগফারের নির্দেশ দিয়েছেন। আর প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ ও অনুকরণ করার অন্যতম মাধ্যমও তাওবা ইসতেগফার করা। কারণ প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেগোনাহ মা’ছুম তথা নিষ্পাপ হওয়া সত্বেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার তাওবা করতেন।

তাওবা ও ইসতেগফারের সময়:- আল্লাহ তাআলার কাছে সব সময়ই ক্ষমা প্রার্থনা করা যায়। তবে গোনাহের কোনো কাজ করে ফেললে তখন সঙ্গে সঙ্গে তাওবা-ইসতেগফার তথা ক্ষমা প্রার্থনা করা ওয়াজিব বা আবশ্যক।

আবার নেক আমল বা ভালো কাজ করার পর ইসতেগফার তথা ক্ষমা প্রার্থনা করা মোস্তাহাব। যেমন- প্রতি ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পর আল্লাহর প্রশংসা ও ইসতেগফার করা; হজ সম্পাদনের পর হামদা ও ইসতেগফার করা।

ইসতেগফারের ফজিলতপূর্ণ সময়:- গভীর রাতে যখন মানুষ ঘুমে আচ্ছন্ন তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা কান্নাকাটি করায় অনেক ফজিলত রয়েছে। আল্লাহর নৈকট্য অর্জনকারী বান্দারা অধিকাংশই রাতের বেলায় নামাজ ও ইসতেগফারের মাধ্যমেই অতিবাহিত করে।

আবার সেহরির সময় ইসতেগফার করা ফজিলত বেশি এবং তা মোস্তাহাব। কারণ আল্লাহ তাআলা এ সময় ইসতেগফারকারীদের প্রশংসা করেছেন।

এ জাতীয় আরও খবর

আরাফা দিবসের মহিমা, হজে না থাকা ব্যক্তি কী আমল করবেন?

নজরুলের প্রতিকৃতি তুলে দিয়ে আলোচনায় বিশেষ চাহিদাসম্পন্ন সাবা

যেখানেই সন্ত্রাসীদের আস্তানা, সেখানেই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

গরুর দাম ২০–৩০ শতাংশ বেশি, চাপে ক্রেতারা

ঈদে মাংসের ভিন্ন স্বাদ, জেনে নিন ৪ রেসিপি

ঈদে মুক্তি পাচ্ছে না পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু বুধবার থেকে

ঢাকায় ৮০ মিমি বৃষ্টি, বজ্রবৃষ্টির আভাস আজও

ইরান-যুক্তরাষ্ট্রে নতুন উত্তেজনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে

ইবোলা পরিস্থিতি আরও উদ্বেগজনক, মৃত ২২০