,

মাটি খুঁড়তেই পাওয়া গেল ৬৫০ গ্রাম স্বর্ণ, সাড়ে ৪ কেজি রূপা!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ঘর বানানোর সময় পিলার বসানোর জন্য মাটি খুঁড়ছিলেন। খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে যেন পেয়ে গেলেন গুপ্তধন! মাটির নিচ থেকে বেরিয়ে এল এক মুঠো সোনা আর বেশ কিছু রূপার অলংকার।

ওজন করে দেখা গেল সোনার পরিমাণ ৬৫০ গ্রাম, আর রূপা আছে সাড়ে চার কেজির বেশি। বাংলাদেশি টাকায় এর মূল্য হবে ৩৬ লাখ টাকার বেশি। মহাখুশি ঘরের মালিক প্রতিবেশিদের কাছেও তথ্যটা শেয়ার করলেন। আর এটাই কাল হয়ে গেল শেষ পর্যন্ত!

এ-ওর কান হয়ে খবর চলে গেল পুলিশের কাছে। পুলিশ এসে ঘরের মালিকের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে মালিক প্রথমে লুকাতে চাইলেন। অস্বীকার করলেন যে, এমন কিছু তিনি পাননি। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ বের করে ফেলল, আসলেই বেশ কিছু অলংকার পাওয়া গেছে। মালিকও অবশেষে স্বীকার করলেন। এরপর পুলিশ অলংকারগুলো জব্দ করে থানায় নিয়ে গেল।

ভারতের উত্তর প্রদেশের এই ঘটনায় হার্দয় জেলার স্থানীয় পুলিশ বলছে, অলংকারগুলো দেখে মনে হয়েছে এগুলো ১০০ বছর আগের হতে পারে। আর এত পুরোনো জিনিসের প্রত্মতাত্ত্বিক গুরুত্ব থাকতে পারে। এছাড়া ওই বাড়ির মালিক অলংকারের পক্ষে কোনও কাগজপত্র দেখাতে পারেননি। ফলে এগুলো জব্দ করে নিয়ে আসা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর