,

প্রতিকেজি গরুর মাংস সাড়ে তিনশ টাকায় বিক্রি সম্ভব

news-image

গো-খাদ্যের শুল্কমুক্ত আমদানি, বন্দর থেকে দ্রুত খালাস, ভর্তুকিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিলে প্রতিকেজি গরুর মাংস সাড়ে তিনশ টাকায় বিক্রি সম্ভব। ‘বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের’ (বিডিএফএ) সভাপতি ইমরান হোসেন এ দাবি করেছেন ।
শনিবার রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় কনভেনশন সেন্টারে আয়োজিত খামারি সম্মেলনে এ দাবি করেন তিনি ।

বিডিএফএ সভাপতি বলেন, খামারিদের বাঁচাতে মাংস আমদানি সম্পূর্ণ বন্ধ করতে হবে। গো-খাদ্যের ক্ষেত্রে নানা সুযোগ-সুবিধা দিতে হবে। এগুলো না করে মাংস আমদানির সুযোগ দেয়া হলে সেটি দেশের জন্য আত্মঘাতী হবে। এর ফলে দেশের খামারিরা শেষ হয়ে যাবে। খামারের সঙ্গে কোটি কোটি মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল। তাছাড়া, বাংলাদেশ বর্তমানে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ২০০৯-১০ অর্থবছরে দেশে জনপ্রতি মাংস উৎপাদন ছিল ১১ দশমিক ৬০ গ্রাম, যা ২০১৮-১৯ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৭৫ দশমিক ১৪ গ্রাম।

গো-খাদ্য সরবরাহ সিন্ডিকেটের কবলে পড়েছে দাবি করে ইমরান হোসেন বলেন, আন্তর্জাতিক বাজারের চেয়ে বাংলাদেশে মাংসের দাম কিছুটা বেশি। তবে, এর জন্য খামারিরা দায়ী নয়, দায়ী যারা গো-খাদ্য বিক্রি করেন। তারা সিন্ডিকেট করে গবাদি পশুর খাবারের দাম যেন না বাড়াতে পারে, সেদিকে নজরদারি বাড়াতে হবে। ভর্তুকি দিয়ে গো-খাদ্য বিতরণ, গো-খাদ্য আমদানি শুল্কমুক্ত করা, বন্দর থেকে দ্রুত খালাসের ব্যবস্থা করতে হবে। এ ধরনের সুযোগ দিলে সাড়ে তিনশ’ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি সম্ভব হবে। বিডিএফএ’র এ সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার প্রায় এক হাজার খামারি অংশ নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর