,

জেলখানার মেঝেতেই সন্তান জন্ম দিলেন নারী (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ শাস্তি পেয়ে হাজতবাস করছিলেন এক গর্ভবতী নারী। কিন্তু প্রসবের সময় ঘনিয়ে আসার পরও কোনো চিকিৎসা সহায়তা না পেয়ে অবশেষে জেলখানার মেঝেতেই সন্তান প্রসব করেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডেনভারে ঘটেছে অমানবিক এই ঘটনা।এ ঘটনায় ডেনভার কাউন্টি জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সন্তান প্রসবকারী সেই নারী।

কলোরাডো ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করা ভুক্তভোগী সেই নারী ডায়ানা সানচেজের আইনজীবি ম্যারি নিউম্যান জানান, জেলখানায় টয়লেটের কাছে অস্বাস্থ্যকর স্থানে ডায়ানা’কে সন্তান প্রসব করতে হয়েছে। তার প্রসব বেদনা শুরু হয়েছে এবং শরীরের পানি ভাঙ্গতে শুরু করেছে জানানোর পরও জেলখানা কর্তৃপক্ষ কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি, এমনকি তাকে হাসপাতালে নেয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্সও তারা ডাকেনি।

অবশেষে দীর্ঘ ছয়ঘন্টা ধরে প্রসব বেদনা সহ্য করার পর নিজের সেলের মেঝেতে পাতা বিছানায় ডায়ানা পুত্র সন্তান প্রসব করেন।

ডেনভার কাউন্টি জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ডায়ানা প্রসূতি হওয়ার কারণে তাকে ২৪ ঘন্টা বিশেষ নজরদারিতে রাখা হয়েছিলো। এমনকি তার জন্য বিশেষ প্যাডেরও ব্যবস্থা করা হয়েছিলো। তবে সন্তান জন্মদানের সময় তাকে পর্যাপ্ত সহযোগীতা করা যায়নি। তারা আরো জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতির জন্য সেখানে এতদিন ছিলোনা কোনো নির্দেশনা। তবে এ ঘটনার ফলে এখন সেখানে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

ভিডিওটি দেখুন:

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর