,

আবারও রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা, সীমান্তে সতর্ক বিজিবি

news-image

গত দুই বছরে ১১ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের পরও যেন থামছে না রোহিঙ্গাদের এপারে আসা। টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা আবারও নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায় ৬ রোহিঙ্গার একটি পরিবার। তবে তাদের প্রবেশে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা। এর আগেও গত কয়েক দিনে ২২ জন রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের সময় প্রতিহত করে বিজিবি।

শনিবার (৭ সেপ্টেম্বর) টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, শুক্রবার গভীর রাতে হ্নীলা নয়াপাড়া নাফ নদীর কুতুবদিয়া ঘাট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায় ৬ রোহিঙ্গা।এ সময় বিজিবির একটি টহলদল তাদের আটক করে। তাদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন শিশু ছিল। পরে গভীর রাতে আটক রোহিঙ্গাদের একই সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ‘নতুন করে কোনো রোহিঙ্গা ঢুকতে দেওয়া হবে না। রোহিঙ্গা প্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।’সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রবেশকালে ২৮ রোহিঙ্গাকে প্রতিহত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি মাদক পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।’

রাখানেই এখনও পরিস্থিতি ভালো হয়নি, সেখানে রোহিঙ্গারা মানবেতর জীবন-যাবন করছেন দাবি করে টেকনাফ লেদা রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, মিয়ানমারে থেকে যাওয়া রোহিঙ্গা কষ্টে জীবনযাপন করছে। ফলে রোহিঙ্গারা এখনও বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগের মত কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে না।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘মাঝে মধ্যে সীমান্ত দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে থাকে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা