সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শিক্ষিকার সহায়তায় ৬ বছরের ছাত্রীকে ধ’র্ষণ করলেন শিক্ষক

news-image

গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় ছয় বছর বয়সের নার্সারি পড়ুয়া এক স্কুলছাত্রীকে এক শিক্ষিকার সহায়তায় ‘ধ’র্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন (২২) শরীফপুর এলাকার আদর্শ শিশুকানন কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক। তিনি শরীফপুর খানবাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে। শুক্রবার আসামি আনোয়ার হোসেনকে গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিশুটির মা জানান, শিশুটি গত ৩১ আগস্ট সকাল পৌনে নয়টার দিকে স্কুলে যায়। বেলা ১১টার দিকে মেয়ে স্কুল থেকে এসে কান্নাকাটি করতে থাকে এবং তার প্যান্টের নিচে র’ক্তক্ষরণ দেখায়। মেয়েকে জিজ্ঞাসা করলে সে প্রথমে বিষয়টি বলতে চায়নি। তার র’ক্তক্ষরণ দেখে স্থানীয় ডাক্তার দিয়ে চিকিৎসা দেয়া হয়। তারপরও র’ক্ত বন্ধ না হলে শিশুটি প্রকৃত ঘটনা খুলে বলতে বললে সে ঘটনা খুলে বলে।

মেয়েটি তার মাকে জানায়, ঘটনার দিন সকাল সোয়া নয়টা দিকে সব শিক্ষক ক্লাসে চলে গেলে ইংরেজি বিভাগের শিক্ষিকা ফরিদা বেগম শিশুটিকে শিক্ষক মিলনায়তন কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধ’র্ষণ করে শিক্ষক আনোয়ার হোসেন। বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হু’মকি প্রদান করেন শিক্ষক আনোয়ার। এ ঘটনায় স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষিকা ফরিদা বেগমকেও দায়ী করেন শিশুটির মা।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে পরে ফোন করবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা স্কুলের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন ও ইংরেজি বিভাগের শিক্ষিকা ফরিদা বেগমকে আসামি করে থানায় মামলা করলে শিক্ষক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক