,

যু’দ্ধ শুরু হলে ইরানকে ধ্বংস করতে ৮ ঘণ্টা লাগবে সৌদির: প্রিন্স সাউদ

news-image

ইরানের সামরিক শক্তির চেয়ে তার দেশ অনেক এগিয়ে রয়েছে এবং যু’দ্ধ’ শুরু হলে রিয়াদ আট ঘণ্টার মধ্যে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম বলে দাবি করেছেন, সৌদি আরবের প্রিন্স আব্দুল্লাহ বিন সুলতান বিন নাসের আস-সাউদ । আরবি ভাষায় লেখা এক টুইটার পোস্টে সৌদি প্রিন্স গত বৃহস্পতিবার এ দাবি করেন।

২০১৬ সালে সম্প্রচারিত সৌদি আরবের চ্যানেল-২৪এ সম্প্রচারিত একটি ভিডিওর বরাত দিয়ে তিনি একথা বলেছেন। ওই ভিডিওতে সৌদি আরবের এফ-১৫ জঙ্গিবিমান এবং ইরানের এফ-৪ ফ্যান্টম জঙ্গিবিমানের তুলনা করে সৌদি আরবের একজন বিশ্লেষক বলেছিলেন, ইরানের অ’স্ত্র ও সামরিক যন্ত্রপাতি অনেক পুরনো; সে তুলনায় সৌদি আরবের অ’স্ত্র এবং সামরিক সরঞ্জাম অনেক আধুনিক।

সৌদি প্রিন্স আব্দুল্লাহ বিন সুলতান আরও বলেন, মাঝে আরও দুই বছর চলে গেছে এবং এ সময়ে সৌদি আরব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে, নৌশক্তি, স্থল ও বিমানবাহিনীকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করেছে।

সৌদি প্রিন্স দাবি করেন- যা গোপন আছে তা হচ্ছে অনেক বড় কিছু, বিশ্বে এমন কোনও বাহিনী নেই যারা আমাদের ঐক্যের ধারে-কাছে দাঁড়াতে পারে। আমাদের দৃঢ়তা আমাদের সতর্কতার জন্য আল্লাহকে ধন্যবাদ।

উল্লেখ্য, ২০১৫ সালে সৌদি আরব প্রতিবেশী দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালায়। এরপর চার বছর পার হয়ে গেলেও সে যুদ্ধে’ বিজয় লাভ করা তো দূরের কথা যে সমস্ত লক্ষ্য নিয়ে যু’দ্ধ শুরু করেছিল তার একটিও অর্জন করতে পারেনি সৌদি সরকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর