,

ভারত সফর বাতিল করে পাকিস্তানে চীনের পররাষ্ট্রমন্ত্রী

news-image

ভারত সফর বাতিল করে ত্রি-দেশীয় বৈঠকে অংশ নিতে পাকিস্তানে গেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই। আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে এক বৈঠকে যোগ দিতে পাকিস্তানে পৌঁছেন তিনি।আজ শনিবার দেশটির ইসলামাবাদের নূর খান এয়ারভেসে তাকে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

ইসলামাবাদে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি সভাপতিত্ব করবেন।এ ছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও আফগান পররাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন রাব্বানী বৈঠকে নিজ দেশের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন।

কাশ্মীরে ভারত সরকারের গৃহীত পদক্ষেপের কারণে দেশটিতে পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই।ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত বিষয়ে আলোচনার জন্য ৯-১০ সেপ্টেম্বর চীনা পররাষ্ট্রমন্ত্রীর নয়াদিল্লি সফরের কথা ছিল। তবে কাশ্মীরের উদ্ভূত পরিস্থিতির কারণে প্রতিবাদ হিসেবে তিনি এ সফর বাতিল করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর