সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই প্রেমিকে আসক্ত প্রসেনজিতের স্ত্রী অর্পিতা!

news-image

বিনোদন ডেস্কঃ চারদিকে সম্পর্ক ভাঙা গড়ার খেলা। তারকাদের জীবন তো সম্পর্কের চক্করে বেপরোয়া গতিতে ছুটতে থাকে। আজ গড়ছে তো কাল ভাঙছে। গড়াটা হয় চুপিসারেই। কিন্তু ভাঙনের সুর পৌঁছে যায় সবার দ্বারে দ্বারে। কিছুই আর গোপন থাকে না।

তবে বিয়ের পর থেকে বেশ ভালো আছেন বুম্বাদা খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তার স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। এমনটাই শোনা যায় সবসময়। তাহলে হঠাৎ করে প্রেমে পড়তে হচ্ছে কেন অর্পিতাকে?

আসল ঘটনা হলো নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। ‘সোয়েটার’ খ্যাত শিলাদিত্য মৌলিক তার আগামী ছবিতে বাছাই করেছেন অর্পিতাকে। সেখানে হাজার কাজের ব্যস্ততার মধ্যেও নতুন করে প্রেমে পড়তে দেখা যাবে তাকে।

কিন্তু কার প্রেমে পড়বেন অর্পিতা? কে সেই সৌভাগ্যবান যাকে হৃদয় মন উজার করে দিতে চান তিনি? উত্তর শুনলে থমকে যেতে হবে। একজনের সঙ্গে নয়, একসঙ্গে জোড়া প্রেমে আসক্ত হবেন অর্পিতা!

তাদের একজন সাহেব চট্টোপাধ্যায়, অন্যজন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। কার সঙ্গে কেমন প্রেম হবে সেটা জানা যাবে ছবি মুক্তির পর। ‘সোয়েটার’র পর শিলাদিত্য মৌলিকের দ্বিতীয় ছবির গল্পটা এমনই ত্রিভূজ প্রেমের। ছবির নাম হতে পারে ‘অরুণাচল’।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক