,

অ্যান্ড্রয়েড ১০’র আপডেট যেভাবে

news-image

অনেক দিনের আলোচনার পর সম্প্রতি অ্যান্ড্রয়েড ১০’র আপডেট শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে গুগলের একাধিক পিক্সেল মডেলের ফোনে পৌঁছে যাবে।আপডেট ফাইল ডাউনলোডারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১০ ইনস্টল করে নিতে পারবেন পিক্সেল ব্যবহারকারীরা।

চলতি বছরের শুরু থেকেই অ্যান্ড্রয়েড পাই ৯.০-এর পরবর্তী আপডেটের বিষয়ে শোনা যাচ্ছিল। অ্যান্ড্রয়েড ১০ নাকি অ্যান্ড্রয়েড কিউ কী নাম রাখা হবে তাই নিয়েও চলছিল আলোচনা।ফোনে আপডেট জানতে সেটিংসে যান। সেখানে সিস্টেম অপশনে টাচ করুন। সিস্টেম আপডেটস অপশনে যান। আপডেট এসেছে কিনা দেখে নিন।

আপডেট এসে থাকলে সেটি ডাউনলোড করুন। তবে তার আগে পর্যাপ্ত ডেটা ও চার্জ আছে কিনা নিশ্চিত হয়ে নিন।এই পদ্ধতিতে আপডেটের ফলে আপনার ফোনের কোন ডেটা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তবে আপডেট করার আগে নিরাপত্তার জন্য ব্যাকআপ নিয়ে নিন।আপাতত গুগলের নিজস্ব স্মার্টফোন পিক্সেলে-এ আসছে আপডেট।

অ্যান্ড্রয়েড ১০’দশটি বিশেষ সুবিধা দিচ্ছে। এর মধ্যে ডার্ক অন্যতম। এখন সহজেই ডার্ক থিম ব্যবহার করা যাবে। এটি চালু করে নিলে ফোনের ইউজার ইন্টারফেসে কালো আবহ পাওয়া যাবে। তা ছাড়া এটি চোখের জন্য আরামদায়ক এবং ব্যাটারির স্থায়িত্ব বাড়াবে।

গুগলের ভাষ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে প্রায় ৫০টি গোপনীয়তা ও নিরাপত্তা সুবিধা রয়েছে। ফোনের কোনো অ্যাপ যদি অবস্থানসংক্রান্ত তথ্য ব্যবহার করে, তাহলে তা সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে। আর গুগল প্লে এখন থেকে কোনো অ্যাপের প্রয়োজনীয় ত্রুটি সংশোধনের কাজ বা তা জানিয়ে দিতে পারবে, অ্যাপটির পূর্ণাঙ্গ হালনাগাদের আগেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর