,

পুলিশের বিরুদ্ধে মানুষের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে, তা পুলিশকেই পাল্টাতে হবে-রংপুরের এসপি

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরের শঠিবাড়ী ডিগ্রী মহাবিদ্যালয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ।

মিঠাপুকুর থানার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শঠিবাড়ী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, উপাধ্যক্ষ হাশেম আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ^াস। উপাধ্যক্ষ হাশেম আলী ও স্নাতক শ্রেণির শিক্ষার্থী মেসকাতুল জান্নাত মৌমি। সমাবেশে পুলিশ সুপার বলেন, পুলিশের কর্মকান্ড নিয়ে জনগণ মোটেও সন্তোষ্ট নয়। পুলিশের বিরুদ্ধে মানুষের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে, তা পুলিশকেই পাল্টাতে হবে। পুলিশকে জনগণের উপলব্ধি বুঝতে হবে।

তিনি বলেন, এখন থেকে কোন ব্যক্তি থানায় গেলে আর হয়রানী ও নির্যাতনের শীকার ও লাঞ্ঝিত হবেনা। দ্রুত সময়ে সেবা পাবে। ‘ পুলিশের কোন খারাপ খবর যেনো এসপির চেয়ারে না যায়। আর খারাপ খবর গেলে আপনাদেরও খুব খরাপ খবর আছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর