,

এরশাদের কবরে যশোর জাতীয় পার্টির শ্রদ্ধা নিবেদন

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে রংপুর দর্শনাস্থ পল্লী নিবাসে উপস্থিত হন যশোর জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা । তার এ সময় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর ফুলের মাল্য শ্রদ্ধা নিবেদন এবং মরহুমের জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড মাহাবুব আলম বাচ্চু, যশোর জেলা জাতীয় পাটির সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আরেফিন, জাপা নেতা এ্যাড. আব্দুল লতিফ, যশোর জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল, জাপা নেতা প্রভাষক মোনায়েম হোসেন, চৌগাছা উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন ও যশোর সদর উপজেলা জাতীয যুব সংহতির সভাপতি শেখ ফরিদ হোসেন।

এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ধর্ম বিষয়ক মূফতি একেএম নুরুল আমীন। এর আগে সকাল ১০টায় যশোর জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা দলের প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর