,

ভারতের রাষ্ট্রপতির অনুরোধ প্রত্যাখ্যান করলেন ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের আকাশ ব্যবহার করে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বহনকারী বিমান আইসল্যান্ড যাওয়ার অনুমতি চেয়েছিল ইসলামাবাদের কাছে। শনিবার ভারতের এ অনুরোধ প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভিকে কুরেশি বলেন, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে পাকিস্তানের আকাশ ব্যবহার করতে অনুমতি না দেয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ইমরান খানের। অধিকৃত কাশ্মীরে ভারতের অব্যাহত নির্যাতনের জবাবে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।

কুরেশি বলেছেন, কাশ্মীরে নয়াদিল্লির ‘বর্বরতা’ একটি গুরুতর ইস্যু; যেটা তিনি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে তুলে ধরতে চান। বিশেষ মর্যাদা বাতিলের পর কাশ্মীরে ভারতের আরোপিত কারফিউয়ের ৩৪ দিন চলছে। পাক এই মন্ত্রী বলেছেন, কাশ্মীরে ভারত যা করছে, তার জবাবে সর্বোচ্চ সংযম দেখিয়েছে পাকিস্তান। কিন্তু নয়াদিল্লি তাদের একগুঁয়েমি থেকে সরে আসছে না।

‘এই পরিপ্রেক্ষিতে আমরা ভারতের রাষ্ট্রপতিকে তার আইসল্যান্ড সফরের জন্য আমাদের আকাশসীমা ব্যবহার না করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের জেরে পারমাণবিক অস্ত্রধারী এ দুই দেশের মাঝে তীব্র উত্তেজনা চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ দেশটির বেশ কয়েকজন মন্ত্রী ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। এমনকি আগামী অক্টোবর অথবা নভেম্বরে ভারতের সঙ্গে শেষবারের মতো পারমাণবিক যুদ্ধ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির রেলমন্ত্রী।

কয়েক দিন আগে ইমরান খান বলেন, ‘প্রধানমন্ত্রীর অফিসের দায়িত্ব নেয়ার পর আমি পাক-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আশ্বস্ত করেছিলাম যে, ভারত যদি এক পা এগিয়ে আসে, তাহলে আমরা দুই পা এগিয়ে যাবো। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছিলাম এবং ৭২ বছরের দীর্ঘ বিবাদমান কাশ্মীর সংকট আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছিলাম।’

সূত্র : ডন, এক্সপ্রেস ট্রিবিউন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর