,

পশ্চিমবঙ্গে ডেঙ্গু, ফের বাংলাদেশকে দায়ী করলেন মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে ডেঙ্গু পরিস্থিতি অবনতির প্রেক্ষিতে গতকাল শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিধানসভায় উদ্বেগ প্রকাশ করেছেন। উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত এলাকায় ডেঙ্গু প্রকোপ বাড়ার জন্য বাংলাদেশকে দায়ী করেছেন তিনি।

কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিন বলছে, বিধানসভায় মমতা যে পরিসংখ্যান তুলে ধরেছেন তাতে বলা হচ্ছে, রাজ্যটির যেসব জেলা ডেঙ্গু আক্রান্ত তার বেশিরভাগ সীমান্ত লাগোয়। তাই তিনি এর দায় বাংলাদেশের ওপর চাপিয়েছেন। তার মতে, বাংলাদেশের কারণেই এসব জেলা ডেঙ্গুর কবলে পড়েছে।

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর পশ্চিমবঙ্গেও ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে থাকে। তার প্রেক্ষিতে চলতি বছরের মে মাসে মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ডেঙ্গু আক্রান্ত রোগী বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে বাংলাদেশকে দায় দিয়েছিলেন।

বিধানসভায় মমতার দেয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তদের প্রায় অর্ধেকই বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলার মানুষ। তাই তিনি চান, বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘এখন পর্যন্ত রাজ্যজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫০০ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ১৩ এবং বেসরকারি হাসপাতালে ৪ জন সহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। সীমান্ত এলাকা উত্তর চব্বিশ পরগণাসহ সীমান্ত এলাকায় ডেঙ্গুর ধরণ আলাদা।’

মমতা আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। অনেকেই নিজেদের বাড়ির মধ্যে জমে থাকা পানি পরিষ্কার করেন না। ফলে মশার উপদ্রব বেড়ে ডেঙ্গু আরও ছড়িয়ে পড়ছে।’ তিনি এর জন্য জনেসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

মমতা বলেন, ‘আমার পক্ষে হাসিনা সরকারকে বলাটা শোভনীয় নয়। এটা বলা কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। আমরা কেন্দ্রকে ‘উপদেশ’ পাঠাতে পারি। আমি কেন্দ্রীয় সংস্থাকে আবেদন করব, আপনারাও ব্যাপারটা দেখুন। কারণ, সংক্রামক ব্যাধি যে আন্তর্জাতিক বেড়া মানে না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর