,

প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে পালাক্রমে ধ’র্ষণ

news-image

সাভারের পৌর এলাকায় এক পোশাক শ্রমিক তরুণীকে গ’ণধ’র্ষনের অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার জাফরগঞ্জ গ্রামের তোতা মিয়ার ছেলে শাওন ওরফে মেম্বার (২০), নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানাধীন কুতুবপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সুমন (৩২), শরিয়তপুর জেলার ডামুড্যা থানাধীন বড়িরহাট গ্রামের সেলিম ফরাজির ছেলে ইলিয়াস হোসেন (১৮) এবং নওগা জেলার পত্নিতলা থানা এলাকার গবরচাপা গ্রামের মৃ’ত কামাল হোসেনের ছেলে আরিফ (৩০)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পেশাক শ্রমিক ওই তরুণী কাজ শেষে বাসায় ফেরার পর গোপনে বাড়ির পাশের একটি রাস্তায় পোশাক শ্রমিক প্রেমিকের সঙ্গে দেখা করতে যান। এ সময় অভিযুক্তরা হঠাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রেমিককে আটকে রেখে মারধর করে ওই পোশাক শ্রমিক তরুণীকে পা’লাক্রমে ধ’র্ষণ করে। ঘটনার পর ওই তরুণী বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদেরর আজ ভোরে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, অভিযুক্তদের আটকের পর ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছা্ড়া আ’সামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর