সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেম্বারের ই’য়াবা সে’বনের ভিডিও ভাইরাল

news-image

সম্প্রতি লক্ষ্মীপুরে ই’য়াবা সে’বনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভিডিওতে ই’য়াবা সে’বনকারী সে ব্যক্তিটি হলেন উক্ত এলাকার জনপ্রতিনিধি ও যুবলীগ নেতা আজাদ হোসেন।আজাদ হোসেন উক্ত এলাকার ওজি উল্যার ছেলে। রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের উত্তর দাসপাড়া গ্রামের ওয়ার্ড মেম্বার ও যুবলীগ নেতাও তিনি।

ভিডিওতে দেখা যায়, আজাদ হোসেন একটি টিনশেড ঘরে বসে ই’য়াবা সে’বন করছেন। এতে লামচর ইউনিয়নসহ পুরো উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আজাদ হোসেন বিষয়টি অস্বীকার করে জানান, তার ছবি এডিট করে ভিডিওটি নির্মাণ করা হয়েছে।স্থানীয়রা জানান, পোস্টের সময় অনুযায়ী শুক্রবার সকাল ১১টা ১৩ মিনিটে ‘সাফায়েত মামুন’ নামে একটি ফেসবুক আইডি থেকে চার মিনিটের ওই ভিডিও আপলোড করা হলে মুহূর্তেই তা ছড়িয়ে যায়।

লামচর ইউনিয়নের চেয়ারম্যান মাহেনারা পান্না জানান, ভিডিওর কথা তিনি লোকমুখে শুনেছেন, চোখে দেখেননি। তবে বিষয়টি সত্য হলে তা তার পরিষদের জন্য লজ্জাজনক।রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, ভিডিওটি তাদেরও নজরে এসেছে। তবে সে’বনকারীকে মা’দক আইনে হাতেনাতে ধরতে হয়। তাকে হাতেনাতে ধরতে পারলেই ব্যবস্থা নেওয়া হবে। তারপরও বিষয়টি দেখা হচ্ছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, ঘটনাটি শুনেছি। সত্যতা পাওয়া গেলে তদন্তসাপেক্ষে ওই মেম্বারের বি’রুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

বিএনপি ইজ রিজেক্ট : হাসনাত আবদুল্লাহ

সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির ৬ জন হত্যা মামলায় কারাগারে

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ডিত মরদেহ উদ্ধার

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ৫ উদ্যোগ

মোসলেহ উদ্দিন ডিএমপির নতুন কমিশনার

হামের টিকা বিএনপি সময়ে মজুদ ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ হবে জনস্বার্থবিরোধী

কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর হচ্ছে সরকার

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা