,

ভারতের সাথে উত্তেজনার মধ্যেই পাকিস্তানে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ সৌদির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে ইসলামাবাদ-দিল্লির উত্তেজনার মধ্যেই পাকিস্তানে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে সৌদি আরব।পাক-সৌদির পরবর্তী সবোর্চ্চ সমন্বয় পরিষদের বৈঠকে এ বিনিয়োগ করা হবে বলে দেশটির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়া হয়।

সৌদি আরবের জ্বালানি উপমন্ত্রী খালিদ সালেহ আল-মোদাইফার শুক্রবার এক মতবিনিময় সভায় বলেন, প্রস্তাবিত মেগা প্রকল্পগুলো জটিল এবং সময় ও অধ্যয়ন প্রয়োজন; তবে আমাদের নেতারা সে কাজকে ত্বরান্বিত করতে চান। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

সালেহ আল-মোদাইফার ফেব্রুয়ারিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরের সময় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করতে সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।উপমন্ত্রী বলেন, সবোর্চ্চ সমন্বয় পরিষদের বৈঠকের আগে বাস্তব ফলাফল দেখানোর পরিকল্পনা রয়েছে।

পাকিস্তানে পেট্রোকেমিকেল কমপ্লেক্স, নবায়নযোগ্য শক্তি প্রকল্প এবং খনিজ সম্পদের ওপর ২০ বিলিয়ন ডলার ঘোষণা দিয়েছে সৌদি আরব। আর এসব প্রকল্প হবে বেলুচিস্তানে।বিশ্লেষকরা বলছেন, কাশ্মীর সংকটের ঠিক এমন সময় সৌদি আরবের বিনিয়োগের বিষয়টি পাকিস্তানের জন্য সবুজ সংকেত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর