সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনি সেই তরুণের মৃত্যুর প্রতিশোধে ইসরাইলে আক্রমণ

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল-গাজা সীমান্তে শুক্রবার নিয়মিত সাপ্তাহিক বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি তরুণের মৃত্যু হয়েছে। নিয়মিত সাপ্তাহিক বি’ক্ষোভের অংশ হিসবে শুক্রবার জুমার নামাজের পর বি’ক্ষোভ মিছিলে করে ফিলিস্তিনিরা। মিছিলে ৫ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলো। ওই তরুণের মৃত্যুর প্র’তিশোধ নিতে ইসরাইলের অভ্যন্তরে রকেট আ’ক্রমণ চালিয়েছে হামাস।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, গাজা সীমান্ত এলাকা থেকে পাঁচটি রকেট ইসরাইলের ভূখণ্ডে ছোড়া হয়। এরপর শুক্রবার সীমান্ত এলাকায় ইসরাইলি সম্প্রদায়ের সঙ্গে ফিলিস্তিনিদের সঙ্গে র’ক্তক্ষয়ী ‘সংঘর্ষ বাধে। পাঁচটি রকেট শনাক্ত করা গেছে যেগুলো সীমান্ত অতিক্রম করে ইসরাইলি ভূখণ্ডে এসেছে। খবর টাইমস অব ইসরাইল।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজার কয়েকটি এলাকায় হামাসের লক্ষ্যবস্তুতে পাল্টা হা’মলা চালায় ইসরাইলি বাহিনী। আর্টিলারি ও বিমান থেকে এ হা’মলা চালানো হয়।

স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, নি’হত দুই তরুণের একজনের নাম আলি আল-আশকার (১৭)। নি’হত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। ইসরাইলি গু’লিতে আ’হত হয়েছেন অন্তত ৭০ জন। এদের মধ্যে ইসরাইলের ছোড়া তাজা গু’লিতে আ’হত হয়েছেন ৩৮ জন।

ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, সেনারা সীমান্ত বেস্টনী পাহারা দিচ্ছিল। এমন সময় ৬ হাজারের বেশি বি’ক্ষোভকারী বেস্টনীর বিভিন্ন অংশে পে’ট্রোলবো’মা ও বি’স্ফোরক ছুড়তে শুরু করে। কয়েকজন বেস্টনী পার হয়ে যায়। এসময় সেনাবাহিনী দাঙ্গা দমনের পদক্ষেপ নেয়।

প্রসঙ্গত, ইসরায়েলি দখলদারিত্বের বি’রুদ্ধে ২০১৮ সালের ৩০ মার্চ থেকে গাজা উপত্যকায় নিয়মিত বি’ক্ষোভ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি জনতা। ফিলিস্তিনি ভূমি দখলের ৭০ বছর পূর্তিতে প্রতি শুক্রবার জুমার নামাজের পর তারা ইসরায়েলের বি’রুদ্ধে বি’ক্ষোভ করে থাকে। এ বি’ক্ষোভে গু’লি চালিয়ে এখন পর্যন্ত দুই শতাধিক ফিলিস্তিনিকে হ’ত্যা করেছে ইসরায়েলি সেনারা। নি’হতদের মধ্যে অর্ধশতাধিকই শিশু ও কিশোর।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে