সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কান্নায় ভেঙে পড়লেন ইসরো চেয়ারম্যান, জড়িয়ে ধরে সান্তনা দিলেন মোদী

news-image

ভারতকে একের পর এক গর্বের শিখরে পৌঁছে দিয়েছে যে ইসরো, ভারতের সেই স্বপ্নের কারখানা জুড়ে রাত থেকে শুধুই হতাশা। শেষ মুহূর্তে আর যোগাযোগ করা গেল না ল্যান্ডার বিক্রমের সঙ্গে। চাঁদের মাটি ছুঁল কিনা জানা নেই। হয়ত সম্পূর্ণ ব্যর্থ নয়, তবুও পরিকল্পনা মত সবকিছু না হওয়ায় বিজ্ঞানীদের চোখে-মুখে নিরাশার ছবি। উৎসাহ দিতে সকালেই ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর সামনেই কার্যত ভেঙে পড়লেন ইসরোর চেয়ারম্যান কে সিবান।

শনিবার সকালেই ইসরো হেডকোয়ার্টারে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। বলেন, ব্যর্থতা বলে কিছু হয় না। নতুন ভোর আসবেই। বারবার মনে করিয়ে দেন দেশ তাঁদের সঙ্গে আছে। দেশবাসী যে উদ্বেগ নিয়েছে সারারাত ধরে তা আগামিদিনে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জেদ আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিন মোদী যখন ইসরো অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তখন ছুটে আসতে দেখা যায় চন্দ্র অভিযানের মূল কারিগর তথা ইসরোর চেয়ারম্যান কে সিবানকে। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই ভেঙে পড়েন তিনি। আবেগ চেপে রাখতে পারেন না। তাঁকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চশমা খুলে ফেলে চোখ মোছেন কে সিবান। তাঁকে পিঠ চাপড়ে সান্ত্বনা দেন মোদী।

শুক্রবার রাত ১.৪০-এর পর চাঁদের মাটি স্পর্শ করার কথা ছিল ল্যান্ডার বিক্রমের। রাতভর দেশের মানুষ সেই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় বসে ছিল। কিন্তু, মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকতেই বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। কন্ট্রোল রুমে নেমে আসে নৈশব্দ। সেই স্তব্ধতা ভেঙে কে সিবানই ঘোষণা করেন, সব কিছু পূর্ব পরিকল্পনা মত হলেও বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সমস্ত দেশবাসী তখন তাঁর মুখের দিকে তাকিয়ে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে