,

আশুগঞ্জে সীমাহীন বিদ্যুৎ বিভ্রাট দূর্ভোগে গ্রাহকেরা আশুগঞ্জের চরচারতলা

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গত সোমবার দিবাগত রাত ২ টা থেকে গতকাল সকাল সাড়ে ১০ টা পর্যন্ত সাড়ে আট ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এর আগে গত রোববার রাত ১২ টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ ছিল টানা ৯ ঘন্টা। মাসখানেক ধরে ঘোষনা ছাড়াই এমন দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুদ্ধ গ্রাহকেরা। বিদ্যুতের ওপর নির্ভরশীল বিভিন্ন কাজ করতে গিয়ে তাদের চরম দূর্ভোগে পড়তে হচ্ছে।

বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, আশুগঞ্জ ইউনিট ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন আশুগঞ্জ উপজেলায় বিদ্যুতের গ্রাহকসংখ্যা প্রায় ২৪০০০। বেশ কিছুদিন চাহিদার বিপরীতে উৎপাদন সক্ষমতা বিদ্যমান থাকলেও হঠাৎ করে শুরু হয়েছে বিদ্যুতের ভেলকিবাজি। কোন রকম ঘোষনা ছাড়াই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। কোন কোন দিন ২৪ ঘন্টায় ১০ থেকে ২০ বার পর্যন্ত বিদ্যুৎ আসা- যাওয়া করে। এ অবস্থায় গ্রাহকেরা নিত্য প্রয়োজনীয় কাজ সারতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন।
আশুগঞ্জ বাজারের ইলেকট্রিক যন্ত্রপাতি মেরামতের কারিগর মো. রুহুল আমিন বলেন, ‘কারেন্ট না থাকলে আজাইরা বইয়া থাইক্যা সময় কাডাইতে হয়। কবে যে এই সমইস্যার সমাধান অইবো তা উফুরআল্লাই জানেন।’

চরচারতলা এলাকার বাসিন্দা আসমা বেগম বলেন, রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এতে করে রাতে ছেলেমেয়েরা ভালো করে ঘুমাতে পারছেনা। পড়াশোনারও মারাত্মক ক্ষতি হচ্ছে।বিক্রয় ও বিতরণ, বিউবো, আশুগঞ্জ বিদ্যুৎ ইউনিটের অভিযোগ কেন্দ্রের ইনচার্জ তালাল আহমেদ বলেন, চাহিদার বিপরীতে সরবরাহ ্ক্ষমতা কম হওয়ায় প্রতিদিনই নির্দিষ্ট মেগাওয়াট করে লোডশেডিং হচ্ছে।

বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, আশুগঞ্জ ইউনিটের সহকারী প্রকৌশলী জাফর আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ সফলকরণের লক্ষ্যে এবং চাহিদার বিপরীতে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিতকরণের জন্য মেঘাপ্রকল্প হাতে নেয়া হচ্ছে। গ্রাহকদের চাহিদা অচিরেই মেটানো হবে।বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, আশুগঞ্জ ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজুল হক বলেন, উপজেলার প্রায় ২৪০০০ গ্রাহকের চাহিদার বিপরীতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের বিষয়টি প্রক্রিয়াধীন। দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যা লাঘব করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা