,

প্রতিবছর সঙ্গিনীকে দেখতে ৮ হাজার মাইল পথ পাড়ি!

news-image

ভালোবাসার টানেই একে অপরের কাছে আসে। এক্ষেত্রে দূরত্ব সম্পর্কের মধ্যে কোনো বাধা হতে পারে না। আর এর প্রমাণ করেছে দক্ষিণ আফ্রিকার একটি পুরুষ সারস। অবাক হলেও এইটাই সত্যি।

ক্লেপেটান নামের পাখিটির সঙ্গিনীর নাম ম্যালেনা। সে থাকে ক্রোয়েশিয়ায়। প্রতিবছর নিয়ম করে প্রেয়সীর সঙ্গে সময় কাটাতে আট হাজার মাইলের বেশি পথ উড়ে যায় ক্লেপেটান। ১৬ বছর ধরে এ কাজ করে যাচ্ছে পাখিটি! মার্কিন অনলাইন ম্যাগাজিন মেন্টাল ফ্লসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

জানা গেছে, শিকারির গুলিতে আহত হয়ে একটি পুকুরে পড়ে যায় ম্যালেনা। সেখান থেকে সারসটিকে উদ্ধার করেন স্টিফেন ভোকিচ নামের এক ক্রোয়েশীয় নাগরিক। আহত সারটিকে শুশ্রূষা করে সুস্থ করে তোলেন।

ভোকিচ বলেন, ‘যদি ওকে পুকুর থেকে না তুলে আনতাম, তাহলে শিয়ালে খেত। যেহেতু ওর ভাগ্য আমিই বদলে দিয়েছি, তাই ওর জীবনের দায়িত্বও আমার।’ তাই সারসটিকে নিজের কাছে রেখে লালন-পালন করতে থাকেন ভোকিচ। সে সময় তিনি টের পান, বছরের একটি নির্দিষ্ট সময়ে পাখিটির সঙ্গে দেখা করতে আসে তার প্রেমিক। সারস ঠোঁট দিয়ে ঠুক ঠুক শব্দ করে বলে ভোকিচ ম্যালেনার প্রেমিকের নাম দেন ‘ক্লেপেটান’। এমনিতে সারস সাধারণত এত দীর্ঘ সময় ধরে এক সঙ্গীর সঙ্গে সম্পর্কে থাকে না। তাই ক্লেপেটান-ম্যালেনা জুটিকে এদিক থেকে অনন্য বলা যায়। এই সারস জুটির বার্ষিক মিলনক্ষণের জন্য প্রতিবছর বিশেষ আয়োজন রাখেন ভোকিচ। ক্লেপেটানের আসার সময় হয়ে এলে তাকে স্বাগত জানাতে মাছভর্তি বালতি প্রস্তুত করে রাখেন ভোকিচ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা