,

৪০ দিনে কোরআনে হাফেজ ৯ বছরের শিশু

news-image

ইসলাম ডেস্ক- ৪০ দিনে পবিত্র কোরআনে হাফেজ হয়েছেন ৯ বছর বয়সী এক কিশোর। বগুড়ার বড় কুমিড়া গ্রামের এ বিস্ময় শিশুর নাম মুহাম্মদ সাদিক নূর আলম।
প্রতিদিন ১৫ পৃষ্ঠা কোরআন মুখস্ত করে ৩০ পারা কোরআনে হাফেজ হয়েছে সাদিক।

এর আগে, পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করে সাদিক। পরে বাবা মো. আতাউর রহমান সাজুর ইচ্ছায় স্কুল ছেড়ে বগুড়ার গোদার পাড়া মাদ্রাসাতুল উলুমিশ শারইয়্যাহতে ভর্তি হয় সে।

আতাউর রহমান সাজু বলেন, আমি মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞ। তিনি এতো বড় এক সন্তান আমাকে দান করেছেন। সাদিক জানায়, শুরুতে কোরআন পাঠ করতে কষ্ট হয়। পরে আস্তে আস্তে আয়ত্তে নিয়ে আসে। তার কথায়, আমার চেষ্টা ও ওস্তাদের চেষ্টাও এটি হয়নি। এটি মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় হয়েছে।

জানা যায়, স্কুল ও মাদ্রাসায় দুই জায়গায় মেধার প্রতিফলন ঘটিয়েছে সাদিক। তবে, সবচেয়ে কম বয়সে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করে আলজেরিয়ার আবদুর রহমান ফারাহ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা