,

ক্রিকেট ইতিহাসে মালিঙ্গাই প্রথম যে রেকর্ড গড়েছেন

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটের মালিক হওয়ার দিন চার বলে চার উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে মোট দুইবার চার বলে চার উইকেট নিলেন এই ইয়র্কার মাস্টার।নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে একসঙ্গে এই দুই বিরল রেকর্ডের মালিক হন মালিঙ্গা। মালিঙ্গার দল ২-১ ব্যবধানে সিরিজ হারলেও শেষ ম্যাচে তার কল্যাণে জয় এসেছে ৩৭ রানে।

রেকর্ড হয়েছে আরও একটি। প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে তিনি এখন দুটি হ্যাটট্রিকের মালিক। ২০১৭ সালে কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন।মালিঙ্গা এদিন কিউইদের টপঅর্ডারের চারজনকে ফেরান। এর আগে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন তিনি।

১২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম দুই ওভারে ১৫ রান নেয় নিউজিল্যান্ড। নিজের দ্বিতীয় ওভারে মালিঙ্গা ম্যাজিক নিয়ে হাজির হন।তৃতীয় বলে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির এক ইয়র্কারে কলিন মুনরোকে বিদায় করেন। এরপর ইনসুইঙ্গারে সাজঘর দেখান হামিশ রাদারফোর্ডকে। অনফিল্ড আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে জিতে যান তিনি।

হ্যাটট্রিক পূরণ করেন দেখার মতো আরেকটি ইনসুইঙ্গারে। এবার বোকা বনেন কলিন ডি গ্র্যান্ডহোম। ওভারের শেষ বলে রস টেইলরকে খুনে ইয়র্কারে ‘ডাকের’ অভিজ্ঞতা উপহার দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর