,

“আমি ভারতীয় হলে আমার ছেলে-মেয়েরা কি বাংলাদেশি?”

news-image

আন্তর্জাতিক ডেস্ক: চূড়ান্ত নাগরিকত্বের তালিকায় নিজের বা ঘনিষ্ঠ স্বজনদের নাম না ওঠায় দিশেহারা হয়ে পড়েছেন ভারতের আসামের ১৯ লাখ মানুষ, তাদের মধ্যে একজন বিবিসির কাছে নিজের ক্ষোভ এবং হতাশার কথা বলেন।

বরপেটার বাসিন্দা মুকাদ্দেস আলি নামের ওই ব্যক্তি বলেন, আমার নাম ঘটনাচক্রে এনআরসি-তে এসেছে, কিন্তু আমার স্ত্রী বা ছেলে-মেয়ে কারো নাম ওঠেনি। কতো বড় অবাক কাণ্ড ভাবুন। আমি যদি ভারতীয় হই, তাহলে আমার ছেলে-মেয়েরা কি বাংলাদেশি হবে?

আমার স্ত্রীর নামও নেই। তার জন্ম এখানেই, তার গোটা পরিবার এদেশেরই, কিন্তু তাকেও কী তাহলে এখন বিদেশি বলা হবে? কেমন করে আমাদের পরিবারকে বিদেশি বানাবে?

গতবছরের খসড়া তালিকায় আমার নামও ছিলো না। তারপরে সকলের নামেই নোটিশ এল যখন, তখন বার বার শুনানিতে গেছি। বহু দূরে দূরে যেতে হয়েছে গাড়ি ভাড়া করে। সুদে দশ হাজার টাকা ধার করে নথি জোগাড় আর শুনানির জন্য গাড়ি ভাড়া করেছি আমরা। এত করেও নাম তুলতে পারলাম না। এখন যে কী করব, জানি না। সরকার নাকি বলছে কোর্টে যেতে হবে।

এমনিতেই এত টাকা ধার কর্জ হয়ে গেছে, এরপরে আবারো মামলা লড়তে হলে তো আমরা সর্বস্বান্ত হয়ে যাব। আমাদের ক্ষমতা আছে নাকি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়ার, প্রশ্ন রাখেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর