,

যৌ’ন উত্তেজক বড়ি সেবনে রাজি নন স্ত্রী, সিগারেটের ছ্যাঁ’কা দিলেন স্বামী

news-image

যৌ’ন উত্তেজক বড়ি সেবন করতে রাজি না হওয়ায় সবুজ হোসন নামে এক ব্যক্তি তার স্ত্রীকে জ্ব’লন্ত সিগারেটের আ’গুনে ছ্যাঁ’কা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বগুড়ার ধুনট উপজেলায় এ ঘটনার পর তাপসি নামে ওই গৃহবধূ তার বাবার বাড়ি আশ্রয় নেন। পরে তাকে বগুড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা।

সবুজ হোসন ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রামকৃষ্ণপুর-দোয়াতপাড়া গ্রামের বাসিন্দা। গত ৫ বছর আগে ধুনট পৌর এলাকার পূর্বভরণশাহী গ্রামের তুরাব আলীর মেয়ে তাপসির সঙ্গে তার বিয়ে হয়।

জানা গেছে, স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝ’গ’ড়া-বি’বাদ হতো। শা’রীরিক সম্পর্ক গড়ার জন্য গত দুমাস ধরে সবুজ তার স্ত্রীকে যৌ’ন উত্তেজক বড়ি খাওয়াতেন। শরীর সুস্থ থাকবে এমন প্রলোভন দেখিয়ে তাপসিকে বড়ি খেতে বাধ্য করতেন তিনি।

শা’রীরি’কভাবে সুস্থ থাকার পরও বারবার বড়ি খাওয়ানোর বিষয়টি নিয়ে সন্দেহ হহ তাপসির। বিষয়টি নিয়ে গত বুধবার রাতে বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। রেগে গিয়ে এক পর্যায়ে স্ত্রীর শ’রীরে সিগারেটের আ’গুন দিয়ে ছ্যাঁ’কা দেন সবুজ। তাপসি যাতে চিৎকার করতে না পারে সে জন্য তার মুখ গামছা দিয়ে বেঁধে রাখেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে পালিয়ে বাবার বাড়ি আশ্রয় নেন তাপসি। পরে সেখান থেকে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিপন কুমার জানান, ছ্যাঁ’কার কারণে তাপসির শ’রীরে ফোসকা পড়ে গেছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হবে।

বিষয়টি নিয়ে সবুজের সঙ্গে কথা হলে তিনি জানান, বন্ধুদের পাল্লায় পড়ে যৌ’ন উত্তেজক বড়ি কিনে ঘরে রেখেছিলেন তিনি। কিন্তু তাপসিকে এ বড়ি খাওয়ানো হয়নি। সে অবাধ্য ছিল তাই চ’ড়-থা’প্পড় দিয়ে শাষন করেছিলেন। অভিমানে সে বাবার বাড়ি চলে গেছেন। এখন সেখানে থেকে তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন স্ত্রী।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ওই গৃহবধূর চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। তার শ’রীরের বিভিন্ন স্থানে পুড়ে ফোসকা পড়ার চিহ্ন রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা