,

কাশ্মীরের গ্রামে ভারতীয় সেনাদের তা’ণ্ডব, ২০ যুবককে অ’পহ’রণ

news-image

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে স্বায়ত্বশাসন পুরোপুরি কেড়ে নেওয়ার পর থেকেই সংকটে রয়েছেন কাশ্মীরের বাসিন্দারা। সম্প্রতি নামমাত্র জরুরি অবস্থা তুলে নেয়া হলেও রাজ্যটিতে অবস্থান করছে ৮ লাখের বেশি ভারতীয় সেনা। তারা গোটা অঞ্চলের বাসিন্দাদের ওপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে খবর বেরিয়েছে। এবার তেমনই এক সেনা নি’র্যাতনের খবর এসেছে। বুধবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার ৪০ জন গ্রামবাসীর ওপর নি’র্মম নি’পীড়ন চালিয়েছে সেনারা।

শোপিয়ানের পারিগাম ও ওমপোরা গ্রামের বাসিন্দারা জানায়, ওই গ্রামগুলির কাছে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেছিলেন তারা। বুধবার রাস্তা সাফ গাড়ি নিয়ে গ্রামে ঢুকে সেনারা। সে রাতেই ওই গ্রাম দুটি প্রবেশ করে তল্লাসীর নামে নিরীহ গ্রামবাসীদের ওপর জু’লুম চালায় ভারতীয় জওয়ানরা। তারা গ্রামের ঘরবাড়ি তছনছ করে, গাড়িও ভা’ঙচুর চালায়। তার পরে শুরু হয় গ্রামবাসীদের ওপর শা’রীরিক নি’র্যাতন। তাদের হাত থেকে রেহাই পায়নি নারীরাও। নারীসহ ৪০ জনের মতো বাসিন্দাকে নি’ষ্ঠুরভাবে পে’টায় সেনারা। মা’রধ’রের পরে দুই গ্রামের ২০ জন যুবককে তুলে নিয়ে যায় সেনারা। তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকার রাস্তাটি কাঁ’টাতার দিয়ে বন্ধ করে দিয়েছে সেনারা।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর গত এক মাসে উপত্যকায় হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে। ভারত সরকার অবশ্যই ৪১০০ জনকে আটকের খবর স্বীকার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্র জানাচ্ছে, আটককৃতদের মধ্যে প্রায় ১ হাজার মানুষকে উপত্যকার বাইরের জেলে রাখা হয়েছে।

মোবাইল ও ইন্টারনেট বন্ধ থাকায় কাশ্মীরের বাইরে থাকা পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবারগুলো। এমনকি ইদের শুভেচ্ছাটুকুও জানাতে পারেননি অনেকে। এম ইউসুফ খানের ছেলে ইকবাল জার্মানিতে ডক্টরেট করছেন। ইউসুফ বললেন, ‘প্রায় এক মাস কথা হয়নি। ও কেমন আছে জানি না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর