,

ছেলের বয়সী নায়ক, তাই অভিনয় করবেন না শ্রাবন্তী!

news-image

নির্মাতা শামীম আহমেদ রনি নির্মাণ করতে যাচ্ছেন ‘বিক্ষোভ’ নামে একটি সিনেমা। এতে নায়িকা হিসেবে থাকছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী। তবে নায়ক কে থাকছেন তা খোলাসা করেননি নির্মাতা কিন্তু শুরুতে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে বলা হয়েছিল এ ছবিতে নায়ক হিসেবে থাকবে নবাগত শান্ত খান।

তবে পরবর্তীতে শ্রাবন্তীর সঙ্গে কথা বলে শান্ত খানকে বাদ দেওয়া হয়। কী কারণে তাকে বাদ দেওয়া? এ বিষয়ে শান্ত খান নিজেই বলেন, শ্রাবন্তী দিদি আর আমার বয়সের অনেক পার্থক্য। যার ফলে তার সঙ্গে নায়ক হয়ে আমার কাজ করা অসম্ভব। তবে কাজ করার ইচ্ছা ছিল।

তিনি আরও বলেন, শ্রাবন্তী দিদি আমাকে এই ছবিতে থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন, আমার বয়স। তিনি বলেই দিয়েছেন ছেলের বয়সী কারো সঙ্গে আমি অভিনয় করব না।

এদিকে আগামী ৯ সেপ্টেম্বর থেকে কলকাতায় শুটিং শুরু হবে ‘বিক্ষোভ’ ছবির। ছবিতে নায়ক হয়ে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। সম্প্রতি ছবির একটি আইটেম গানে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর