,

ক্যানসার আক্রান্ত মাকে বাঁচাতে ঢাবি ছাত্রের আকুতি

news-image

বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করা অক্সফোর্ড ও ক্যামব্রিজে বিতার্কিক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্বকারী শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক প্রিন্স ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন।ব্লাড ক্যানসারে (মাল্টিপল মায়েলোমা) আক্রান্ত হয়ে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন প্রিন্সের মা পারুল খাতুন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা কেমোথেরাপি ও অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন বাবদ আনুমানিক ২০ লাখ টাকার কথা বলেছেন।আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের সহায়তায় এতদিন চিকিৎসা খরচ চালিয়ে আসছিলেন তার পরিবারের সদস্যরা। তবে পরিবারের পক্ষে এখন আর চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই দেশের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সহায়তা চান প্রিন্স ও তার পরিবারের সদস্যরা।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমকাঠালিয়া গ্রামের সন্তান আবু বক্কর সিদ্দিক প্রিন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সভাপতির দায়িত্বও পালন করেন প্রিন্স। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। বিতর্ক করেছেন ইংল্যান্ডের বিশ্বখ্যাত অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। প্রথমবারের মতো টিএসসি চত্বরের খোলা মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার প্রীতি বিতর্কের আয়োজকও ছিলেন তিনি। একাডেমিক জ্ঞানের প্রতি অনুরক্ত আবু বক্কর সিদ্দিক প্রিন্স ২০১৫ সালে প্রতিষ্ঠা করেছেন সামাজিক বিজ্ঞানের বিষয়সমূহ নিয়ে চিন্তা ও আলোচনার প্লাটফর্ম ‘ঢাকা সেন্টার ফর পলিটিকাল স্ট্যাডিজ’।
তিনি বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই মানবিক সেবামূলক নানা কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের জন্য জাগরণ- সজজা’র প্রধান সমন্বয়ক হিসেবে দুবার দায়িত্ব পালন করেছেন।

দৃষ্টিজয়ী শিক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক সংগ্রহ, প্রত্যেক বছর বন্যার্ত ও শীতার্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম এবং কলাভবনের সম্মুখে বটতলায় পথশিশুদের শিক্ষা কর্মসূচিও পরিচালনা করেছেন প্রিন্স।

মূল্যবোধের অবক্ষয়হীন মানবিক ও বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনে সদা তৎপর আবু বক্কর সিদ্দিক প্রিন্স মায়ের ক্যান্সার চিকিৎসার বিপুল ব্যয় নিয়ে আজ চিন্তিত। মাকে বাঁচাতে সাহায্যের আবেদন করেছেন এই তরুণ।

সহযোগিতা পাঠানোর ঠিকানা-

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, সঞ্চয়ী হিসাব নং- ১৬৮.১০১.১২৭.৯৫৯

হিসাবের নাম: Md. Abu Bakkar Prince সুইফট- DBBLBDDH

রকেট- ০১৭৪৭৪২০১৯৯০

বিকাশ-০১৫২১৪৫৭১১৯
০১৫২১৩২৩০৩২।

সূত্রঃ দেশ রুপান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা