সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে একা পেয়ে অভিনেত্রীকে ধ’র্ষণের চেষ্টা ভারতীয় জওয়ানের

news-image

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুটিং সেরে শেষ ট্রেনে করে বাড়ি ফেরার পথে এক অভিনেত্রীকে রাতের ফাঁকা ট্রেনে ম’দ-সি’গারেট খাওয়ানোর চেষ্টা করার পাশাপাশি যৌ’ন হেনস্থার অভিযোগ উঠেছে যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা রেলরক্ষী বাহিনী (আরপিএফ)-র এক জওয়ানের বিরুদ্ধে। পেশায় টেলি সিরিয়াল অভিনেত্রী ওই মহিলার উপস্থিত বুদ্ধির জোরে শেষ পর্যন্ত ধরা পড়েছে অভিযুক্ত আরপিএফ জওয়ান। শুক্রবার তাকে আদালতে পেশ করা হয়।

পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা অভিনেত্রী ওই তরুণী বৃহস্পতিবার রাতে সোনারপুর জিআরপি থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি জানান, বৃহস্পতিবার বকখালিতে তার শুটিংয়ের কাজ ছিল। শুটিং তাড়াতাড়ি ‘প্যাক আপ’ হয়ে যাওয়ায় ইউনিটের সঙ্গে সেখানে রাত না কাটিয়ে তিনি বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেন। ইউনিটের গাড়ি তাকে নামখানা স্টেশনে নামিয়ে দেয়। অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, রাত পৌনে ৯টা নাগাদ তিনি নামখানা স্টেশন থেকে শিয়ালদহগামী শেষ ট্রেনে ওঠেন।

ওই তরুণীর অভিযোগ, তিনি প্রথমে জেনারেল কামরাতেই উঠেছিলেন। সেই সময় পুলিশের পোশাক পরা দু’জন ব্যক্তি তার কাছে আসেন। তাকে ওই পুলিশকর্মীরা ট্রেনের সামনের দিকের মহিলা কামরায় চলে যেতে বলেন বলে ওই তরুণীর দাবি।

শুক্রবার ওই অভিনেত্রী বলেন,‘আমাকে ওই পুলিশকর্মীরা বলেন, রাতের ট্রেন। নিরাপত্তার কারণেই মহিলা কামরাতে যাওয়া ভাল।’ এরপর তিনি ট্রেন ছাড়ার আগে সামনের মহিলা কামরায় ওঠেন। তিনি আরো বলেন,‘একপর্যায়ে মহিলা কামরায় ওই দুই পুলিশকর্মীও এসে ওঠেন। তাদের একজন আমার সামনে এসে বসেন। আর একজন কামরার অন্য প্রান্তে চলে যান।’ ওই তরুণীর বক্তব্য অনুযায়ী, তিনিসহ গোটা কামরায় তখন মাত্র তিন জন ছিলেন।

ট্রেন নামখানা স্টেশন ছাড়ার পর থেকেই আলাপ জমানোর চেষ্টা করছিল সামনে বসা ওই পুলিশ কর্মী। সমস্যা শুরু হয় ট্রেনটি লক্ষ্মীকান্তপুর স্টেশনে পৌঁছনোর পর। তরুণীর কথায়,‘লক্ষ্মীকান্তপুর স্টেশনে ট্রেনটি প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়েছিল। ওই পুলিশকর্মী আমার সামনে বসেই মদ্যপান শুরু করেন। সঙ্গে সিগারেট। অস্বস্তি হলেও আমি কিছু বলতে পারছিলাম না। কারণ ওটা ছিল শেষ ট্রেন। বাইরে প্ল্যাটফর্মও ফাঁকা।’ ওই পুলিশকর্মী তাকেও মদ-সিগারেট খাওয়ার জন্য বলেন বলে অভিযোগ।

জিআরপির কাছে করা অভিযোগে ওই তরুণী জানান, এরপর থেকেই চূড়ান্ত অসভ্যতা শুরু করেন ওই পুলিশকর্মী। তার গায়ে বার বার হাত দেয়ার চেষ্টা করেন। তার কথায়,‘চলন্ত ট্রেনে আমাকে জড়িয়ে ধরারও চেষ্টা করে বেশ কয়েকবার। প্রতিবাদ করে আমি পরের স্টেশনেই নেমে যেতে যাই। কিন্তু নামার চেষ্টা করতেই বাধা দেয়া হয়। অন্য পুলিশকর্মীটি কোনো যাত্রীকে কামরায় উঠতেও দিচ্ছিল না।’

এ সবের মধ্যেই ট্রেন এসে পৌঁছায় জয়নগর স্টেশনে। ওই পুলিশকর্মীর নজর এড়িয়ে তার স্বামীকে ফোন করেন তরুণী। তার স্বামী একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। পরে ওই তরুণীর স্বামী রেলের হেল্পলাইন নম্বরে ফোন করেন। কিন্তু কোনো ভাবেই যোগাযোগ করতে পারেননি।

ভূক্তভোগী অভিনেত্রীর স্বামী বলেন,‘অবস্থার পরিপ্রেক্ষিতে স্ত্রীকে ভিডিয়ো কল করতে বলি আমি। লুকিয়ে ও হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কল করে ওই পুলিশ কর্মীকে দেখায়। সঙ্গে সঙ্গে আমি স্ক্রিন শট নিয়ে রাখি। সেখানে লোকটিকে দেখা যাচ্ছিল।’ তবে তরুণীর দাবি, ওই ভিডিয়ো কল করার বিষয়টি বুঝতে পারেন ওই পুলিশকর্মী। তরুণীর কাছ থেকে ফোনটি কেড়ে নেয়া হয়। অনেক অনুরোধ করে ফোনটি ফেরত পান বলেই জানান ওই তরুণী।

তিনি বলেন,‘আমার কাছ থেকে জোর করে ফোন নম্বর নেয় ওই পুলিশকর্মী। আমার ছবি তোলে। আমাকে বিভিন্ন রকম কুপ্রস্তাব দিতে থাকে অনবরত।’ এ সবের মধ্যেই ওই তরুণী তার স্বামীকে ফের ফোন করে সেটি সিটের উপর উল্টে রেখে দেন। ট্রেনে ওই পুলিশকর্মীর সঙ্গে সমস্ত কথোপকথন শুনতে পাচ্ছিলেন তার স্বামী। কথোপকথন রেকর্ড করার পাশাপাশি তিনি সেটা শোনান জিআরপি-র কর্মীদের। এর পরেই অভিযুক্তকে পাকড়াও করতে উদ্যোগী হয় পুলিশ।

পরে রাত সাড়ে ১১টা নাগাদ সোনারপুর স্টেশনে ট্রেন ঢুকতেই মহিলা কামরায় উঠে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। ওই পুলিশকর্মীকে পাকড়াও করতে গেলে তিনি চলন্ত ট্রেনে উঠে পালানোর চেষ্টা করেন। তার সঙ্গী পুলিশকর্মী ততক্ষণে ট্রেন থেকে নেমে পালিয়ে যান বলে অভিযোগ।

তরুণীর স্বামীর অভিযোগ,‘চলন্ত ট্রেনে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে কোনো পুলিশকর্মী তাকে ধরার চেষ্টা করেননি। আমি ট্রেনে উঠে যাই। পরের স্টেশন নরেন্দ্রপুরে তাকে নামিয়ে পুলিশের হাতে তুলে দিই।’

শিয়ালদহের রেল পুলিশ সুপার অশেষ বিশ্বাস বলেন,‘সোনারপুর স্টেশনেই অভিযুক্তকে পাকড়াও করা হয়। অভিযুক্ত সমরেশ মণ্ডল আরপিএফের কনস্টেবল। বারুইপুরে কর্মরত। তাকে গ্রেফতার করে এ দিন শিয়ালদহ আদালতে পেশ করা হয়েছে। তার সঙ্গী পালিয়ে গেছে। তারও খোঁজ চলছে।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে