,

কলেজ হোস্টেলের খাবারে টিকটিকির ছবি ভাইরাল

news-image

খাবারের মধ্যে মিলল সিদ্ধ হয়ে যাওয়া আস্ত টিকিটিকি। ভারতের খড়গপুর আইআইটির একটি ছাত্রাবাসের খাবারে টিকটিকি পাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে খড়গপুর আইআইটির আজাদ অ্যান্ড রেস্টুরেন্ট নামক ছাত্রাবাসে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। শিক্ষার্থীরা খেতে বসে তরকারির মধ্যে সিদ্ধ হয়ে যাওয়া টিকটিকি দেখতে পায়। টিকিটিকি দেখা মাত্রই আতঙ্ক ছড়ায় শিক্ষার্থীদের মধ্যে। এদিকে ততক্ষণে এক ব্যাচ শিক্ষার্থীর খাওয়া হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতাল সূত্রে কোনও অসুস্থতার খবর মেলেনি।

কী করে সবার নজর এড়িয়ে খাবারে টিকিটিকি থেকে গেল? তা খতিয়ে দেখছে আইআইটি কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় মুখ খুলতে রাজি হয়নি তারা।

প্রসঙ্গত, খাবারের মধ্যে থাকা সিদ্ধ টিকটিকির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জনৈক শিক্ষার্থী। তাতেই সামনে আসে গোটা ঘটনা। এর আগেও দেশটিতে রেলের খাবারে, রেস্তরার খাবারে টিকটিকি, আরশোলা উদ্ধার হওয়ার ঘটনা সামনে এসেছে। কিন্তু এভাবে কলেজের হোস্টেলের খাবারে টিকটিকি? ছবি সামনে আসতেই আঁতকে উঠছে সবাই। জিনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর