,

আমি ভাবলাম বিয়ের প্রস্তাব দিচ্ছে কিনাঃ সাকিব

news-image

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন আফগানিস্তান ইনিংসে বাংলাদেশ দল বোলিং করার সময় ফুলের তোড়া নিয়ে মাঠে প্রবেশ করেন এক ক্রিকেট ভক্ত। ভালোবাসার উপহার হিসেবে ফুলের তোড়াটি ছিলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাাসনের জন্য। খেলা চলাকালীন হঠাৎ মাঠে প্রবেশ করে সাকিবকে ফুলের তোড়া উপহার দেন ঐ ভক্ত।

দ্বিতীয় দিনের মত আজ সকালে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। দিনের ১১তম ওভারে বল হাতে আক্রমনে আসেন সাকিব। ঐ ওভারে সাকিব তৃতীয় বল ডেলিভারির পরই মাঠে এক দর্শক প্রবেশ করেন। তখন তার হাতে ছিলো ফুলের তোড়া। ফুলের তোড়া হাতে নিয়ে দৌঁড়ে সাকিবের কাছে যান ঐ ভক্ত। সাকিবের সামনে হাঁটু গেড়ে বসে ফুল দেন ঐ ভক্ত।
কিছুক্ষণ মধ্যে নিরাপত্তা কর্মীরা মাঠে প্রবেশ করে সেই সমর্থককে টেনে মাঠ থেকে বের করে নিয়ে যান।

ভক্তের এমন কাণ্ড প্রসঙ্গে ম্যাচ শেষে সাকিবের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সে ফুল বাড়িয়ে নিতে বলেছিল শুধু। আমি ভাবলাম বিয়ের প্রস্তাব দিচ্ছে কিনা… (হাসি)।”

“…কিন্তু আমি চাই না এরকম কিছু হোক। খেলার মাঠে এরকম কিছু যত কম হয়… আসলে কম নয়, একদম না হওয়াই ভালো।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর